প্রচ্ছদ

শিহাবুজ্জামান কামাল-এর কবিতা “দায়িত্বশীল”

  |  22:18, September 16, 2021
www.adarshabarta.com

Manual7 Ad Code

দায়িত্বশীল

শিহাবুজ্জামান কামাল

Manual6 Ad Code

কোন কাজের দায়িত্ব পালন
জানি কঠিন কাজ
পদবি পেতে অনেকেই যে
পাগল পারা আজ।

দায়িত্ব পাবেন তাঁরা জানি
যোগ‍্য যিনি হন
কথা কাজে মিল থাকে আর
উদার থাকে মন।

সাম‍্য প্রীতি ভালো কাজে
আদেশ হবে তাঁর
সবার সাথে সদাচারণ
করবে সুবিচার।

Manual1 Ad Code

যে সমাজে এমন মানুষ
হবে দায়িত্বশীল
তবেই জানি সবার সাথে
থাকবে মনের মিল।

আল্লাহ্ ভীতি পরহেজগারি
যার দিলেতে রয়
এই সমাজে আজকে যেন
এমন নেতাই হয়।

Manual6 Ad Code

লন্ডন, ১৬ সেপ্টেম্বর ২০২১ ইংরেজি।

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code