প্রচ্ছদ

দেলওয়ার হোসেন সেলিম-এর কবিতা “সুফিয়ান চৌধুরী’র জন্মদিন”

  |  18:42, July 16, 2021
www.adarshabarta.com

Manual5 Ad Code

“সুফিয়ান চৌধুরী’র জন্মদিন”

দেলওয়ার হোসেন সেলিম

নতুন সকাল নতুন দিন
আজ সুফিয়ান ভাইয়ের
শুভ জন্মদিন।

প্রকৃতি হেলে দুলে
হয়েছে বেশ রঙিন
আজ প্রিয় কবির জন্মদিন।

মহামারি করোনার দুর্দিন
পালিত হচ্ছে অনাড়ম্বরে
আজ অগ্রজের জন্মদিন।

করছি স্মৃতি রোমন্থন
‘স্বদেশ কন্ঠ’-এ লিখে
আজ সংগঠকের জন্মদিন।

ছড়া পরিষদে ছিলাম শামিল
ধোপাদিঘির মুহুর্ত ভুলিনি
আজ ছড়াকারের জন্মদিন।

ঝড় তুফান বাদল দিন
কাগজ কলমের মিতালী
আজ কৃতি মানুষের জন্মদিন।

Manual7 Ad Code

বেঁচে থাকুন হাজার বছর
স্মৃতি আঁকা থাকবে চিরদিন
আজ কর্মবীরের জন্মদিন।

ভালোবাসা কৃতজ্ঞতায়
শোধ করবো যতো ঋণ
আজ গুরুজনের জন্মদিন।

পেয়েছি সুভাস বারে বারে
পড়ছে মনে যতই থাকি দূরে
আজ আইনজীবীর জন্মদিন।

অনুপ্রেরণা উদ্দীপনা পেয়েছি
‘সিলেট বাণী’র অঙ্গনে
আজ প্রাবন্ধিকের জন্মদিন।

Manual2 Ad Code

সিলেট প্যারিস লন্ডন
অটুট আছে বন্ধন
আজ প্রিয়জনের জন্মদিন।

নিউইয়র্ক বসে লিখছেন
খবর রাখছেন প্রতিদিন
কলম সৈনিকের জন্মদিন।

Manual1 Ad Code

ভুলে যাবেন না কোনো দিন
হাসি খুশি মুখ হবে না মলিন
জন্মদিন শুভ জন্মদিন।

লন্ডন
জুলাই ২০২১

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code