প্রচ্ছদ

কাজী মহিউল ইসলাম-এর কবিতা “আটকে গেছে”

  |  14:07, June 12, 2021
www.adarshabarta.com

Manual2 Ad Code

”আটকে গেছে”

Manual8 Ad Code

কাজী মহিউল ইসলাম

বৃষ্টির পানি আটকে গেছে
সকল পথই বন্ধ,
নিয়মিত ঘটছে এসব
কর্তৃপক্ষ অন্ধ!

রাজপথে এক-কোমর পানি
ভাসছে গাড়ি জলে
মানুষ নাকাল, নাস্তানাবুদ
দু:খে পিত্ত জ্বলে!

বছর বছর হচ্ছে নাকি
লক্ষ, কোটি বরাদ্দ,
রাঘব-বোয়াল খাচ্ছে গিলে
দেশের টাকার শ্রাদ্ধ!

Manual1 Ad Code

এই বাদলেও বুড়িগঙ্গার
জলটা কেন কালো?
এর জবাব বুড়িগঙ্গাই
দিয়েছিলো ভালো—

Manual5 Ad Code

“কালো টাকা করলে সাদা
ময়লা যাবে কই?
সেই ময়লা করতে ধারণ
আমিই বেঁচে রই”।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code