প্রচ্ছদ

মিজানুর রহমান মিজান-এর কবিতা “কথা কি সত্য নয়”

  |  00:44, April 13, 2021
www.adarshabarta.com

Manual6 Ad Code

কথা কি সত্য নয়

মিজানুর রহমান মিজান

আজ মরলে কাল দু’দিন হয়

মানুষ তোমার কিবা রয়।

অস্থায়িত্বের এ ভবে এসে দেখাও দেমাগ

Manual8 Ad Code

ভাল কথায় ঝম্প মেরে দেখাও রাগ

Manual6 Ad Code

কিন্তু অল্প রোগে ধরলে থাকে

কাতরতার ভয়।।

হাবভাবে তো মস্ত গুণের বাহার

Manual5 Ad Code

দয়ার গুণে চল কর আহার বিহার

তা ভুলে যাও, স্মরণ কি না হয়।।

সরলে গরল মিলিয়ে বল মন্দ কথা

শূন্য পুণ্য ভেদ ভুলে মিষ্টকে বানাও তিতা

চাপে পড়লে সোজা হতে হয়।।

কেহ গরম পদ পদবীতে,

Manual1 Ad Code

কেহ পেশী শক্তিতে

কেহ গরম কথায় আবার কেহ টাকাতে

সম্বলের অভাবে সকলই হিম হয়।।

অনেক সময় মহাবিপদেও কাটে না ঘোর

রাজার তেলে খুশবো ছড়াও অন্ত:পুর

সব হারাবে নিশ্চয় একদিন

এ কথা কি সত্য নয়?

বিশ্বনাথ, সিলেট।

Manual1 Ad Code
Manual3 Ad Code