প্রচ্ছদ

মিজানুর রহমান মিজান-এর কবিতা ‘নিভাবো কোন জলে’

  |  15:53, November 14, 2020
www.adarshabarta.com

Manual4 Ad Code

নিভাবো কোন জলে

মিজানুর রহমান মিজান

ভাল কাজ করলেও তার জ্বলে

সই গো তার আগুন নিভাবো কোন জলে।।

আপনা মোড়ল ভাবে গায়ের জোরে

Manual4 Ad Code

বিড়ালের ভাগ্য গুণে শিকা ছিড়ে

Manual1 Ad Code

পাইয়া পরের ধন কি হইনু ভাবিলে।।

Manual7 Ad Code

এক মাঘে যায় না শীত

পরহিংসায় গায় যে গীত

উজান বেলা ভাটির সুর মানবে না পাগলে।।

কয়লার ময়লা যায় না ধুইলে

উচু গাছ যতই হোক মাথা নুয়ালে

তার রীতি স্বভাব সিদ্ধ মান্য কালে।।

Manual1 Ad Code

পানির ধর্ম গড়িয়ে চলা নীচে

সূর্য কি উটে ভোরবিহীন ধাঁচে

কাক চিনে সবে কা কা সুরে ডাকলে।।

Manual1 Ad Code
Manual2 Ad Code