প্রচ্ছদ

অকেয়া হক জেবু-এর ছড়া

  |  15:54, June 06, 2020
www.adarshabarta.com

Manual6 Ad Code

পাকা আম

অকেয়া হক জেবু

Manual4 Ad Code

পাকা আম পাকা আম
খেতে ভারি মিষ্টি।
রসে ভরা পাকা আম
স্রষ্টার সৃষ্টি৷
খোকা খায় খুকি খায়
আম নিয়ে হাতে
আম কুড়াতে বের হয়
সকাল সন্ধ্যা রাতে।
টিয়া আসে কোকিল আসে
আসে দোয়েল পাখি
পাকা আমের মিষ্টি গন্ধে
খেতে নেই কেউ বাকি।
পাকা আমের মিষ্টি গন্ধে
ভরে যায় মন প্রাণ
মনের সুখে গেয়ে যায়
পাখপাখালি গান।
রসে ভরা টস টসে
ফলের রাজা আম।
জোয়ান বুড়ো সবার প্রিয়
মিষ্টি পাকা আম।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code