প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরী-এর কবিতা

  |  23:02, May 21, 2020
www.adarshabarta.com

Manual1 Ad Code

গাঁয়ে

সুফিয়ান আহমদ চৌধুরী

দোয়েল ময়না কোকিল বাবুই টিয়ে পাখি
গাঁয়ের গাছের ডালে জুড়ায় দু’টি আঁখি
নীল আকাশে ঘুরে মনের সুখে কী যে ওড়ে
খোকন সোনার রঙিন ছবিটা দেখে মন
ভরে।

Manual8 Ad Code

গাছের ডালে পাখির বাসায় ছানারা অই
ডাকে
স্বপ্ন আশা রঙিন পুষে খোকন সোনা ছবি
আঁকে
সবুজের শোভা রঙে রঙে কতই রুপের
মেলা
খোকন সোনার আনন্দে- সুখে যায় গাঁয়ে
বেলা।

Manual3 Ad Code

গাঁয়ের মাঠে কিষাণ চাষে খুশি মুখে গায়
গান
গাঁয়ের বধূ কলসি কাঁখে পুকুর ঘাটে খায়
পান
রাখাল বাঁশি বাজায় বটের ছায়ায় মনের
সুখে
শিশুর দল পাঠশালা ছুটে বই হাতে হাসি
মুখে।

Manual4 Ad Code

বাউল গায় একতারা হাতে ভাবুক মনে হাঁটে
গাঁয়ের বাজারে প্রাণে প্রাণ সরল জীবন
কাটে
সকাল হলে প্রাণের বানে জোয়ার আসে গাঁয়
সন্ধ্যা নামে আধাঁরে ছেয়ে নিঝঝুম হয়ে
যায়।

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code