বাউন্ডারী কমিউনিটি স্কুলের সাবেক শিক্ষিকা ফাতেমা ইয়াসমিন চৌধুরী আর নেই
আদর্শবার্তা ডেস্ক :
গত ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার জুমুআর নামাজের সময় – বাউন্ডারী কমিউনিটি স্কুলের প্রাক্তন শিক্ষিকা ফাতেমা ইয়াসমিন চৌধুরী মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চিরস্থায়ী জগতে পাড়ি দিয়েছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন – নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তাঁরই দিকে আমাদের প্রত্যাবর্তন।
মরহুমা ফাতেমা ইয়াসমিন চৌধুরীর বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কাসারকান্দি গ্রামে। তিনি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আব্দুল মুকিত চুনু এমবিই-এর সহধর্মিণী।
তিনি ১৯৮২ সালে ইউকেতে স্থায়ীভাবে বসবাসের জন্য আসেন। তিনি লন্ডনে আসার কিছুদিন পর থেকেই বাউন্ডারী কমিউনিটি স্কুলে ভলান্টিয়ার হিসাবে কাজ করেন। পরে, তিনি এই স্কুলে ইনার লন্ডন এডুকেশন অথরিটির (ILEA) অধীনে এবং পরে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের Mother Tongue বিভাগের অধীনে দীর্ঘ প্রায় ৩৫ বছর শিক্ষকতা করেন।
মৃত্যুকালে তিনি তাঁর স্বামী আব্দুল মুকিত চুনু এমবিই, তিন ছেলে – আব্দুল মুমিন, ফাহিম আহমেদ, নাঈম ইসলাম এবং দুই মেয়ে নাদিরা মেহজাবিন ও ফারিহা মেহজাবিন এবং নাতি-নাতনি রেখে গেছেন।
মরহুমা ফাতেমা ইয়াসমিন চৌধুরীর জানাজার নামাজ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ তারিখে জোহরের নামাজের পর ইস্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজের পর মরহুমার মরদেহ গার্ডেনস অফ পিস (Gardens of Peace), রমফোর্ডের কলচেস্টার রোডে অবস্থিত কবরস্থানে দাফন করা হয়।
বাউন্ডারী কমিউনিটি স্কুলের সভাপতি জনাব আব্দুল মোছাব্বির, সেক্রেটারী জগলু মিয়া ও ট্রেজারার মাসুদ আহমেদ – কো-অর্ডিনেটর সাদেকুল আমিন এবং এডভাইস অফিসার নজরুল আলম স্কুলের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক, শ্রদ্ধা ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা যেন মরহুমাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন, পরিবারের সবাইকে যেন সবরে জামিল দান করেন, এবং এই শোক সহ্য করার তাওফিক দান করেন। আমিন।

