সংসদ সদস্য মুফতি আবুল হাসানের সঙ্গে কানাইঘাট এসোসিয়েশন ইউকের মতবিনিময় সভা
মাহফুজুর রহমান:
সিলেট-৫ (কানাইঘাট–জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসানের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে কানাইঘাট এসোসিয়েশন ইউকে। গত বুধবার (১২ আগস্ট ২০২৬) সন্ধ্যায় লন্ডনের কমার্শিয়াল রোডে অবস্থিত তানজীল একাডেমিতে আয়োজিত এ সভায় যুক্তরাজ্যে বসবাসরত কানাইঘাটের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কমিউনিটি নেতারা অংশগ্রহণ করেন।
কানাইঘাট এসোসিয়েশন ইউকের সভাপতি আনিসুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদ ইকবাল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভাটি পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। তিলাওয়াত করেন সংগঠনের প্রেস ও মিডিয়া সম্পাদক হাফিজ মাহফুজুর রহমান।

সভায় বক্তারা উন্নয়নের ক্ষেত্রে তুলনামূলকভাবে পিছিয়ে থাকা কানাইঘাটের সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা কানাইঘাটের সার্বিক উন্নয়নে সংসদ সদস্যকে আরও সক্রিয়, আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
বিশেষ করে দীর্ঘদিন ধরে অবহেলিত গুরুত্বপূর্ণ যোগাযোগব্যবস্থার উন্নয়নে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। বক্তারা গাজী বুরহান উদ্দিন সড়ক এবং গাছবাড়ী–হরিপুর সড়কের উন্নয়ন ও সংস্কারের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করার জন্য সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নসহ কানাইঘাটবাসীর দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন কানাইঘাট এসোসিয়েশন ইউকের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা সিরাজুল ইসলাম; মাওলানা রফিক আহমদ রফিক, নাজিরুল ইসলাম, উপদেষ্টা ইমাম হাফিজ আবুল হুসাইন খান ও বশিরুল ইসলাম; সহসভাপতি মাওলানা দেলওয়ার হুসাইন, সাদেকুল আমিন, আবুল ফাতেহ, মোখলিছুর রহমান, মুজিবুর রহমান ও জাকারিয়া সিদ্দিকী; জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক আবুল হোসেন; কানাইঘাট এসোসিয়েশন ইউকের কোষাধ্যক্ষ ইমাদ উদ্দিন রানা; সহকারী সম্পাদক হারুন রশিদ ও সুলাইমান আহমেদ; সাংস্কৃতিক সম্পাদক মাওলানা মনজুর আহমেদ এবং নির্বাহী সদস্য মাওলানা সৈয়দ জামাল আহমদ, আবু সালেহ ইয়াহইয়া ও শামীম আহমেদ। এ ছাড়া যুক্তরাজ্যপ্রবাসী কানাইঘাটের আরও অনেক বিশিষ্ট ব্যক্তি ও কমিউনিটি নেতা সভায় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, কানাইঘাটবাসীর উত্থাপিত দাবি ও সমস্যাগুলো সংসদ সদস্য গুরুত্বসহকারে বিবেচনা করবেন এবং এলাকার দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

