প্রচ্ছদ

কানাইঘাট এসোসিয়েশন ইউকের আয়োজনে প্রাণবন্ত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  |  13:26, August 06, 2026
www.adarshabarta.com

Manual4 Ad Code

মাহফুজুর রহমান:

Manual6 Ad Code

কানাইঘাট এসোসিয়েশন ইউকের উদ্যোগে গত ৩ আগস্ট ২০২৬ (সোমবার) লন্ডনের স্টেপনি গ্রিন অ্যাস্ট্রোটার্ফ স্পোর্টস গ্রাউন্ডে উৎসবমুখর পরিবেশে এক প্রাণবন্ত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

টুর্নামেন্টে মোট চারটি দল অংশগ্রহণ করে। দিনব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য ম্যাচ শেষে হাসানের দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং আফজালের দল রানার-আপ হয়। খেলোয়াড়দের নৈপুণ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা এবং দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো আয়োজন ছিল অত্যন্ত আনন্দঘন, উৎসবমুখর ও সফল।

Manual1 Ad Code

আয়োজক, খেলোয়াড় ও দর্শক মিলিয়ে শতাধিক প্রবাসী কানাইঘাটবাসী টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন কানাইঘাট এসোসিয়েশন ইউকের সভাপতি আনিসুল হক, সাধারণ সম্পাদক আহমেদ ইকবাল চৌধুরী এবং কোষাধ্যক্ষ ইমাদ উদ্দিন রানা। টুর্নামেন্টের সার্বিক পরিকল্পনা, সমন্বয় ও ব্যবস্থাপনার দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেন কোষাধ্যক্ষ ইমাদ উদ্দিন রানা।

এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি খসরুজ জামান খসরু, সাদেকুল আমিন ও মখলিছুর রহমান, সহ-সাধারণ সম্পাদক জাকির হুসাইন মিল্লাত, সাংগঠনিক সম্পাদক হাসান রাজা, সহকারী সাংগঠনিক সম্পাদক সুলতান আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মাওলানা মনজুর আহমেদ, কার্যকরী সদস্য শামিম আহমেদ, ইউথ সেক্রেটারি আজমল হুসাইন, নাজমুল হুসাইনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং বিপুলসংখ্যক প্রবাসী কানাইঘাটবাসী।

অনুষ্ঠানে যুক্তরাজ্য সফররত কানাইঘাটের কৃতিসন্তান প্রকৌশলী আতীকুর রহমান এবং তাঁর সফরসঙ্গী প্রকৌশলী আতীকুর রহমান (দর্জিমাটি) উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতি টুর্নামেন্টকে আরও সমৃদ্ধ করেছে বলে আয়োজকরা উল্লেখ করেন এবং তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়া টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের ক্ষেত্রে সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার জন্য রিভিয়া গ্রুপের স্বত্বাধিকারী জনাব রাশেদ জামানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।

টুর্নামেন্টটি সফলভাবে বাস্তবায়নের জন্য আয়োজকরা টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির সকল সদস্য, স্বেচ্ছাসেবক, ম্যাচ পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং নেপথ্যে নিরলসভাবে কাজ করা সকল সহযোগীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তাঁদের নিষ্ঠা, পরিশ্রম, দক্ষ পরিকল্পনা ও সমন্বিত প্রচেষ্টার ফলেই এই প্রাণবন্ত আয়োজনটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে।

Manual8 Ad Code

আয়োজকরা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি প্রবাসে বসবাসরত কানাইঘাটবাসীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। একই সঙ্গে নতুন প্রজন্মের সঙ্গে প্রবীণ প্রজন্মের সম্পর্ককে আরও নিবিড় করার পাশাপাশি কমিউনিটির ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধিতেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Manual4 Ad Code

অংশগ্রহণকারী ও দর্শকরা এমন সুন্দর আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। আয়োজকরাও প্রতিবছর ধারাবাহিকভাবে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য উপজেলা লীগের জন্য একটি শক্তিশালী দল গঠন ও প্রস্তুতি গ্রহণের উদ্যোগের কথাও জানান।

উল্লেখ্য, টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের জন্য নির্ধারিত ট্রফি ও পুরস্কার আগামী ৩০ আগস্ট ২০২৬ (রবিবার) অনুষ্ঠিতব্য কানাইঘাট এসোসিয়েশন ইউকের বার্ষিক পিকনিক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে।

Manual1 Ad Code
Manual5 Ad Code