প্রচ্ছদ

কানাইঘাট এসোসিয়েশন ইউকের উদ্যোগে সামার স্পোর্টস ইভেন্ট ২০২৬-এর ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

  |  16:27, July 02, 2026
www.adarshabarta.com

Manual5 Ad Code

মাহফুজুর রহমান:

Manual2 Ad Code

গত ৩০ জুন ২০২৬, মঙ্গলবার প্রবাসে কানাইঘাটবাসীর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তুলতে কানাইঘাট এসোসিয়েশন ইউকের উদ্যোগে “সামার স্পোর্টস ইভেন্ট-২০২৬”-এর অংশ হিসেবে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

লন্ডনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত কানাইঘাটের প্রবাসী খেলোয়াড় ও কমিউনিটির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দিনব্যাপী প্রতিযোগিতায় খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য, শৃঙ্খলা ও খেলোয়াড়সুলভ মনোভাবের পরিচয় দেন। প্রতিটি ম্যাচ ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য। খেলোয়াড়দের পাশাপাশি দর্শকদের উপস্থিতিতেও পুরো ভেন্যু ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।

আয়োজকরা জানান, সামার স্পোর্টস ইভেন্ট ২০২৬-এর এটি ছিল ব্যাডমিন্টন পর্ব। আগামী দিনে একই আয়োজনের অংশ হিসেবে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এতে কানাইঘাটের আরও বিপুলসংখ্যক প্রবাসীর অংশগ্রহণের আশা প্রকাশ করেন তারা।

অনুষ্ঠান শেষে কানাইঘাট এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক আহমদ ইকবাল চৌধুরী টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেন এবং সকল খেলোয়াড়, অতিথি, দর্শক, স্বেচ্ছাসেবক ও আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বিশেষভাবে প্রধান স্পন্সর রিভিয়া গ্রুপ ইউকেসহ সকল স্পন্সর ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তাদের সার্বিক সহযোগিতা ছাড়া এত সুন্দর ও সুশৃঙ্খল একটি আয়োজন সফল করা সম্ভব হতো না।

তিনি আরও বলেন, কানাইঘাট এসোসিয়েশন ইউকে ভবিষ্যতেও প্রবাসে কানাইঘাটবাসীর মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করতে খেলাধুলাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কর্মসূচির ধারাবাহিক আয়োজন অব্যাহত রাখবে।

Manual3 Ad Code

প্রবাসে কানাইঘাটবাসীর মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করা এবং নতুন প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা অভিমত ব্যক্ত করেন।

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code