প্রচ্ছদ

বাউন্ডারী কমিউনিটি স্কুলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  |  11:50, March 22, 2025
www.adarshabarta.com

Manual5 Ad Code

আদর্শবার্তা ডেস্ক:

Manual6 Ad Code

মঙ্গলবার, ১৮ ​​মার্চ, পূর্ব লন্ডনে বেথনাল গ্রিন রোডের দেশি লাউঞ্জে বাউন্ডারী কমিউনিটি স্কুলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাউন্ডারী কমিউনিটি স্কুলের সভাপতি মোহাম্মদ আব্দুল মোছাব্বির, স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের প্রাক্তন তিনবারের নির্বাচিত কাউন্সিলার এবং দুই টার্মের স্পিকার আব্দুল মুকিত (চুনু) এমবিই, সেক্রেটারী জগলু মিয়া, ট্রেজারার মাসুদ আহমদ, বিশিষ্ট সাংবাদিক ও রাজনীতিবিদ ডাঃ গিয়াস উদ্দিন আহমদ, বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডা. মাহমুদুর রহমান মান্না, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজিজ, মাওলানা সাজ্জাদুর রহমান আনসারী, সংগঠনের এমপ্লয়মেন্ট অফিসার মোহাম্মদ নজরুল আলম এবং কো-অর্ডিনেটর সাদেকুল আমীন ।

Manual2 Ad Code

উল্লেখ্য, গত প্রায় ৪৩ বছর থেকে বাউন্ডারী কমিউনিটি স্কুল টাওয়ার হ্যামলেটস এলাকাতে আফটার স্কুল বাংলা ক্লাস, ইয়ুথ ওয়ার্ক, আইটি প্রশিক্ষণ, কর্মসংস্থান সাপোর্ট সহ বেশ কিছু সমাজ কল্যাণমূলক কাজ করে আসছে। এটি একটি নিবন্ধিত চ্যারিটি সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত বাউন্ডারী কমিউনিটি স্কুল তার লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে। আর এ সংগঠনটি “Empowering the community through education and training” এই motto নিয়ে কাজ করে আসছে।

ইফতার পরিবেশনের আগে মোনাজাত করেন মাওলানা সাজ্জাদুর রহমান আনসারী।

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code