প্রচ্ছদ

ইউকে বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে ‘বৃটেনে বাংলা সাংবাদিকতার সংকট ও সম্ভাবনা ‘ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  |  17:52, November 12, 2021
www.adarshabarta.com

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি :
ইউকে বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে ‘বৃটেনে বাংলা সাংবাদিকতার সংকট ও সম্ভাবনা ‘শীর্ষক এক সেমিনার আজ রাতে পূর্ব লণ্ডনের ভ্যালেন্স রোডস্থ একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাব সভাপতি কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মুনজের আহমদ চৌধুরী ও ট্রেজারার সাইদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা থেকে প্রকাশিত দৈনিক মানব কন্ঠ পত্রিকার সম্পাদক দুলাল আহমদ চৌধুরী ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকার দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সিনিয়র সাংবাদিক আবুল কালাম, সাপ্তাহিক বাংলা পোষ্ট পত্রিকার অনারারী চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মফিজুর রহমান ও ইউকে বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রেজা ফয়সল চৌধুরী শোয়েব। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট সাংবাদিক ও দর্পন সম্পাদক মোঃ রহমত আলী। সভায় অন্যান্যদর মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুর রশীদ, সাংবাদিক খান জামাল নুরুল ইসলাম, সাংবাদিক আফসর উদ্দিন, সাংবাদিক ফখরুল ইসলাম, সাংবাদিক শিহাবুজ্জামান কামাল, সলিসিটর বিপ্লব কুমার পোদ্দার, কমিউনিটি নেতা লোকমান উদ্দিন প্রমুখ।
সভায় বিপুল সংখ্যক সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করা হয়। প্রীতি ভোজের মাধ্যমে সেমিনারেরর পরিসমাপ্তি ঘটে।

Manual1 Ad Code
Manual3 Ad Code