প্রচ্ছদ

এক ভবনে ইবাদত করবে ইহুদি, মুসলিম ও খ্রিস্টান

  |  14:59, November 05, 2020
www.adarshabarta.com

Manual7 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

সাম্প্রতিক সময়ে ভিন্ন ধর্ম ও মতাদর্শের মানুষের মাঝে বিভক্তি দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে দেশে দেশে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ঠিক এমন একটি সময়ে অনন্য নজির স্থাপন করতে যাচ্ছে জার্মানির বার্লিন শহর। সেখানে ইহুদি, খ্রিস্টান ও ইসলাম ধর্মাবলম্বীদের জন্য একটি উপাসনালয় নির্মিত হচ্ছে।

সেখানে তিন ধর্মের মানুষই ইবাদত করতে পারবেন। ভবনটির নাম দেয়া হয়েছে ‘হাউজ অব ওয়ান’৷

Manual3 Ad Code

দীর্ঘ প্রস্তুতির পর ২০২১ সালেই এর নির্মাণ কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে৷ খবর ডয়েচে ভেলের।

তিন একেশ্বরবাদী ধর্মের প্রতিনিধিরা প্রায় এক দশক ধরে এই একক উপাসনালয় নির্মাণ নিয়ে আলোচনা করছেন৷ অবশেষে যেটি আলোর মুখ দেখছে।

হাউজ অব ওয়ান ফাউন্ডেশনের প্রশাসনিক পরিচালক রোলান্ড স্টোলটে জানিয়েছেন, আগামী দুই মাসের মধ্যে ২০২১ সালের জানুয়ারিতেই বার্লিনের পুরোনো শহরের ঠিক মাঝখানে এই ভবনটি নির্মাণের জন্য মাটি খোঁড়ার কাজ শুরু হবে৷

Manual8 Ad Code

এই প্রকল্প গত কয়েক বছরে বেশ কয়েকটি কারণে পিছিয়ে যায়৷ সবশেষ করোনা মহামারির কারণে আবারও পেছানো হয় নির্মাণ কাজ৷

Manual5 Ad Code

বার্লিনের মেয়র মিকায়েল ম্যুলার ভবনটি নির্মাণে ২০ সদস্যের ট্রাস্টি বোর্ডের প্রধান হিসেবে রয়েছেন৷ তিন ধর্মের প্রতিনিধি ছাড়াও এই বোর্ডে হামবোল্ডট ফোরামের মহাপরিচালক, ইহুদি জাদুঘরের পরিচালক, জার্মান থিয়েটারের পরিচালক, প্রুশিয়ান কালচারাল হেরিটেজ ফাউন্ডেশনের প্রেসিডেন্টও রয়েছেন৷ সংস্কৃতি ও ধর্মের মেলবন্ধন হিসেবে এই ভবনটি উল্লেখযোগ্য ভূমিকা নিবে বলে মনে করছেন তারা৷

Manual7 Ad Code

ভবন নির্মাণের নির্বাচিত স্থানে ৭০০ বছর ধরে পেট্রিকির্শে নামের একটি গির্জা ছিল৷ সেটি ধ্বংস হওয়ার পর জায়গাটি খালিই পড়ে রয়েছে৷ এবার গির্জার স্থানেই তিন ধর্মের এক উপাসনালয় নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে৷ একটি কেন্দ্রীয় বৈঠকখানার চারপাশ জুড়ে থাকবে মসজিদ, গির্জা ও সিনাগগ৷ ৪০ মিটার উঁচু এ ভবনটি নির্মাণে ৪৩ দশমিক পাঁচ মিলিয়ন ইউরো বা প্রায় ৪৩২ কোটি টাকা খরচ হবে৷

Manual1 Ad Code
Manual5 Ad Code