প্রচ্ছদ

কাজী মহিউল ইসলাম-এর কবিতা ‘পিঁয়াজ নিয়ে মাতম’

  |  12:52, September 15, 2020
www.adarshabarta.com

Manual5 Ad Code

পিঁয়াজ নিয়ে মাতম

Manual7 Ad Code

কাজী মহিউল ইসলাম

Manual4 Ad Code

পিঁয়াজ নিয়ে এত মাতম
সহ্য করা দায়,
একটা মানুষ সারাদিনে
কয়টা পিঁয়াজ খায়?

Manual4 Ad Code

আমার দেশের “দেশী পিঁয়াজ”
বিশ্ব সেরা জানি,
তবুও যে কেন পিঁয়াজ
বিদেশ থেকে আনি?

পরের ওপর নির্ভরতা
পরাজয়ের মত,
নিজের ফসল নিজেই ফলাও
হাত পাতবে কত?

আমরা হলাম বীরের জাতি
হারতে জানিনা,
পিঁয়াজ মোদের হারিয়ে দেবে!
মানতে পারিনা।

লেখক: পরিবার পরিকল্পনা অধিদফতরের সাবেক মহাপরিচালক।

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code