প্রচ্ছদ

পুলিন রায়-এর কবিতা ‘নক্ষত্ররাত’

  |  08:26, August 09, 2020
www.adarshabarta.com

Manual8 Ad Code

নক্ষত্ররাত

পুলিন রায়

Manual4 Ad Code

আজ বিকেলের নরম আলো
মেখে নিয়ে কাটলো ভালো

Manual4 Ad Code

দূরে নয় আবার দূরও
প্রাণে বাজে নতুন সুরও

কথারা সব প্রার্থনা হয়
কোথাও নেই শঙ্কা আর ভয়

Manual1 Ad Code

হোকনা যতো মৃত সময়
মন পাখি চেয়েই তো রয়

জগৎ এখন দুঃখে ভাসে
কালের ধ্বনি করুণ হাসে

Manual2 Ad Code

হোক না যতো রাত্রি গহীন
সাজবে বাগান স্বপ্ন রঙিন

আবার আসবে নক্ষত্ররাত
লুটবো আলো ভরে দুহাত।

Manual1 Ad Code
Manual8 Ad Code