প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরী-এর কবিতা ‘ঈদের দিনে’

  |  21:30, August 01, 2020
www.adarshabarta.com

ঈদের দিনে

সুফিয়ান আহমদ চৌধুরী

ঈদের দিনে সুবাস ছড়ায়
ছড়ায় কী যে আলো,
দূরটা করে সকল কালো
কতই লাগে ভালো।

ঈদের দিনে আনন্দে নাচে
হাসির বয় বান,
আনন্দ করে সবাই করে
গায়রে ঈদ গান।

করোনা ভুলে কতই প্রাণে
নাচছে ঈদে প্রাণ,
ফুলের হাসি কতই রঙিন
ফুলের কত ঘ্রাণ।

ফুলের হাসি আলোর হাসি
প্রাণে দেয় দোলা,
ঈদের দিন রঙিন দিন
যায় কি যায় ভোলা?