প্রচ্ছদ

কানাইঘাট গোয়ালজুর আদর্শ তরুণ সংঘের পুরস্কার বিতরণী অনুষ্টান সম্পন্ন

  |  15:22, July 24, 2020
www.adarshabarta.com

Manual4 Ad Code

এস এ রাহেল (কানাইঘাট) সিলেট থেকে :

সিলেটের কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের গোয়ালজুর আদর্শ তরুণ সংঘের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

শুক্রবার (২৪ জুলাই, ২০২০) বিকাল ৩ টায় স্থানীয় গোয়ালজুর দারুল হুদা মাদ্রাসা মিলনায়তনে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গোয়ালজুর আদর্শ তরুণ সংঘের সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সাদিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন গোয়ালজুর আদর্শ তরুন সংঘের সহসাধারণ সম্পাদক কাওছার আহমদ।

উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা মেট্রসিটি উইমেন্স কলেজের প্রিন্সিপাল আহমেদ সালেহ বিন মালিক।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকনাইল সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি কবির আহমদ, আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক এখলাছুর রহমান, গাছবাড়ী উইমেন্স কলেজের প্রভাষক আব্দুর রহিম, আব্দুল হক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাহিদ হাসান রনি, ঢাকনাইল দক্ষিণ সরকারি কমিউনিটি ক্লিনিকের পরিচালক মুসলিম উদ্দিন, দৈনিক সিলেটের দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার জয়নাল আবেদীন আজাদ,জিনিয়াস বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক সৈয়দ এবাদুর রহমান, আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শহিদুর রহমান ইমরান, আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রেজওয়ানুল করিম।

Manual8 Ad Code

Manual2 Ad Code

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি কামরুল ইসলাম, মতিউর রহমান, হাফেজ ইরশাদ হাসান, মামুন রশিদ নোমান, সুলতান আহমদ চৌধুরী, মাহফুজুর রহমান (কুবি), জিয়াউর রহমান (ঢাবি), আব্দুল্লাহ আল মামুন, তারেক মানোয়ার, নাছিম, আশিকে এলাহি, হোসেন মোহাম্মদ এরশাদ, সইফ উদ্দিন, আব্দুল্লাহ, আব্দুল গাফ্ফার, সালমান উদ্দিন, আব্দুল গফফার, আব্দুল কাদির, হাফিজ সাদিক, রায়হান আহমদ, নাহিয়ান, কামরান, বুরহান উদ্দিন মুসা, নাজমুল ইসলাম, রায়হান আহমদ, আবুল বশর, হুমান আজাদ, সাইফুর রহমান, জামিল আহমদ, মাসুক আহমদ, মাহফুজ, সাফিয়ান, জামিল আহমদ, মোহাম্মদ জয়, কাইয়ুম, জাকির প্রমুখ।

Manual5 Ad Code

অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে পড়া লেখার পাশাপাশি নৈতিক গুণ অর্জন করে সুস্থ বিনোদনের মাধ্যমে আদর্শ নাগরিক হতে হবে। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফুটাতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। বক্তারা আরোও বলেন, গোয়ালজুর আদর্শ তরুণ সংঘ জন্মলগ্ন থেকে সুন্দর ও মহতি কাজ করছে। আশাকরি এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Manual1 Ad Code
Manual3 Ad Code