প্রচ্ছদ

কাজী শাহেদ বিন জাফর-এর কবিতা

  |  18:10, June 04, 2020
www.adarshabarta.com

Manual4 Ad Code

বর্ণ ভেদ

কাজী শাহেদ বিন জাফর

Manual7 Ad Code

কালো বলে কেন ধিক
ধলোকেই বলি
স্বর্ণটা দামী হয়
কয়লাতে জ্বলি।

Manual1 Ad Code

কালো ধলো সৃজে কে
বলো কার দোষ
সৃষ্টির ধারাপাতে
ওরাও মানুষ।

কালোতে পাবে তুমি
ধলোতে যা আছে
অজতা প্রভেদ কেন
খুঁজ তার কাছে।

বিবর্ণ বলে তাই
কেন ঠেলো ভাই
মানুষতো খোদার দান
ভেদা-ভেদ নাই।

Manual4 Ad Code

নিশির আকাশে দেখ
তারাদের খেলা
ঝিঁঝিঁরা বাজায় বীন
জোনাকির মেলা।

Manual1 Ad Code

জীবনে পরম সূখ
কালোতেই চলে
সাধনে বজন শিখায়
আলোরাই বলে।

Manual1 Ad Code
Manual4 Ad Code