প্রচ্ছদ

সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. নুরুল আম্বিয়া চৌধুরী আর নেই

  |  19:37, November 22, 2026
www.adarshabarta.com

আদর্শবার্তা ডেস্ক:

সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ ও নর্থ ইষ্ট মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ এবং খ্যাতিমান চক্ষু বিশেষজ্ঞ ডা. নুরুল আম্বিয়া চৌধুরী আর নেই।

শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) সকালে সিলেটের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন – নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী। সূরা আল-বাকারার ১৫৬ নম্বর আয়াতের অংশ।

ডা. নুরুল আম্বিয়া চৌধুরী বাড়ি কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী তালবাড়ী গ্রামে। তিনি একজন আলোকিত মানুষ এবং কানাইঘাটের কৃতি সন্তান। তিনি তাঁর কর্মজীবন জুড়ে চিকিৎসক হিসেবে, চিকিৎসা শিক্ষাক্ষেত্রে এবং মানব সেবায় অসামান্য অবদান রেখেছেন। ব্যক্তিজীবনে তিনি একজন ধর্মপ্রাণ ও পরহেজগার মানুষ ছিলেন।

মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী, ছয় মেয়ে, এক ছেলে, নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজ বাদ জুম’আ শাহজালাল উপশহরের এ ব্লক মসজিদে অনুষ্ঠিত হয়। পরে সিলেটের মানিকপীর (রহ.) কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

আমরা গভীর শ্রদ্ধার সাথে তাঁকে স্মরণ করি এবং মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন তাঁর সকল নেক আমল কবুল করেন, তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক ও সবরে জামিল দান করেন। আমিন।