প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
আদর্শবার্তা রিপোর্ট :
ফ্রান্সের রাজধানী প্যারিস যেন একখণ্ড গাছবাড়িতে পরিণত হয়েছিল। গাছবাড়ি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (জিডিএ) এর হাসপাতাল নির্মাণ প্রকল্পকে কেন্দ্র করে ফ্রান্স, পর্তুগাল, জার্মানি, আয়ারল্যান্ড ও স্পেন থেকে প্রায় ৫০০ প্রবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আবেগঘন মেলবন্ধনে পরিণত হয় প্যারিসের মতবিনিময় সভা।
ফ্রান্সে বসবাসরত ‘গাছবাড়ি কমিউনিটি ইন ফ্রান্স’-এর উদ্যোগে ৬ সেপ্টেম্বর ২০২৬, রবিবার বিকাল ৬টায় প্যারিসের ওভারভিলিয়ের একটি বিলাসবহুল হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাত ১০টা পর্যন্ত বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সভার কার্যক্রম চলে।
সভা পরিচালনা ও সূচনা
সভায় সভাপতিত্ব করেন গাছবাড়ি কমিউনিটি ইন ফ্রান্সের আহ্বায়ক এখলাছুর রহমান এখলাছ। সমগ্র অনুষ্ঠান যৌথভাবে উপস্থাপনা করেন সদস্য সচিব এডভোকেট এবাদুর রহমান, মহি উদ্দিন সোহেল, জাহাঙ্গীর জামিল ও শরীফ আহমদ। অনুষ্ঠানের সূচনালগ্নে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুস ছামাদ।
স্বাগত বক্তব্য রাখেন ফ্রান্সের তরুণ উদ্যোক্তা সাংবাদিক আবু তাহের দুলাল। তিনি বলেন, “গাছবাড়ি এলাকার মানুষ ইতিমধ্যে ইউরোপের বিভিন্ন দেশে সুনামের সাথে বসবাস করছেন এবং দেশের রেমিট্যান্স উন্নয়নে ভূমিকা রাখছেন। তাদেরকে জিডিএ-এর আওতায় নিয়ে আসলে সেবামূলক কার্যক্রম আরও বেগবান হবে।”
তিনি আমন্ত্রিত অতিথি লেখক সাংবাদিক দেলওয়ার হোসেন সেলিমের দীর্ঘ সাংবাদিকতা জীবন আলোকপাত করে করতালির মাধ্যমে অভিনন্দন জানানোর আহ্বান জানালে উপস্থিত সকলে করতালি দিয়ে অভিনন্দিত করেন।
জিডিএ-এর পরিচয় ও লক্ষ্য
গাছবাড়ি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (জিডিএ) ২০১৫ সালে যুক্তরাজ্যে বসবাসরত সিলেটের কানাইঘাট উপজেলার ৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন, ৮ নং ঝিংগাবাড়ি ইউনিয়ন এবং ৯ নং রাজাগঞ্জ ইউনিয়নের কয়েকজন উদ্যমী তরুণের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার মূল লক্ষ্য জন্মভূমির সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, বিশেষ করে শিক্ষা বিস্তার ও ন্যূনতম স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
এটি যুক্তরাজ্যের চ্যারিটি কমিশন কর্তৃক নিবন্ধিত একটি স্বীকৃত চ্যারিটি সংস্থা এবং বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের অনুমোদিত সংগঠন। সংগঠনের স্লোগান: *সুবিধা বঞ্চিত মানুষের মনে আশা জাগানো, জীবন বাঁচানো, মাতৃত্বকালীন সেবা প্রদান এবং স্বাস্থ্য সুরক্ষা।*
হাসপাতাল প্রকল্পের অগ্রগতি: ১০ কোটি টাকার বাজেট
জিডিএ-এর সবচেয়ে বড় স্বপ্নের প্রকল্প হলো গাছবাড়ি এলাকায় একটি পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতাল। নির্মাণাধীন বহুতল ভবন বিশিষ্ট আধুনিক হাসপাতালের নিজস্ব বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরের কাজ সম্পন্ন হয়েছে, দ্বিতীয় তলার কাজ দ্রুত এগিয়ে চলছে। অনুষ্ঠানে জিডিএ হাসপাতালের প্রসপেক্টাস বিতরণ করা হয়।
সভায় সভাপতি আবুল ফাতেহ এবং সেক্রেটারি সুলেমান আহমদ পাটোয়ারী প্রজেক্টরের মাধ্যমে হাসপাতালের বাজেট, প্ল্যান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তাঁরা জানান, হাসপাতাল নির্মাণে মোট ১০ কোটি টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইতিমধ্যে ৩ কোটি টাকা ব্যয়ে প্রথম তলার নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।
জিডিএ-এর পক্ষ থেকে আরও বক্তব্য রাখেন খসরুজ্জামান খসরু, শামসুজ্জামান বাহার, সালাউদ্দিন খসরু, মাওলানা দেলওয়ার হোসেন, আবুল মনসুর চৌধুরী, মুজিবুর রহমান, মোহাম্মদ মখলিছুর রহমান, আহমদ ইকবাল চৌধুরী, ফারুক আহমদ চৌধুরী, সালিক আহমদ, নোমান আহমদ পাটোয়ারী, শামিম আহমদ শামিম, ইমাদ উদ্দিন রানা, সুলতান আহমদ, হাফিজ মাহফুজুর রহমান ও গুলজার হোসেন চচৌধুরী।

ইউরোপের ৫ দেশের প্রবাসীদের মহাসম্মেলন
এটি শুধু ফ্রান্সের সভা ছিল না, এটি ইউরোপে গাছবাড়ি তথা কানাইঘাট প্রবাসীদের মহাসম্মেলনে পরিণত হয়।
ফ্রান্স কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন জয়নুল আবেদীন, আলকাছ উদ্দিন বুলবুল, আসাদুজ্জামান দুদু, শামসুল ইসলাম, ফারুক আহমদ, মিফতাহ উদ্দিন, মখলিসুর রহমান, ইলিয়াস চৌধুরী, রুহুল আম্বিয়া, আওলাদ হোসেন, আবু সাঈদ, খায়রুল আলম মাজেদ, শাহেদ আহমদ, মাহবুবুর রহমান, ইয়াহিয়া বিন বশির, বদরুল ইসলাম, হাফিজ মইন উদ্দিন, কামরুল ইসলাম, কামাল উদ্দিন মিলন, আশিক উদ্দিন, জাফর তালহা, জুবায়ের আহমদ জুবেল, জাকারিয়া আহমদ রেজা, আতিক সামি, ফয়সাল মাহমুদ, সুয়েব আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন খালেদ আহমদ, এমাদ উদ্দিন রুবেল, মিনহাজ উদ্দিন, আহমেদ মুরাদ চৌধুরী শামীম, এনাম আহমদ, জয়নাল আবেদীন, কুতুবউদ্দিন, কমর উদ্দিন, নুরুল হাসান, আখতারুজ্জামান আখতার,ফখরুল ইসলাম নাহিয়ান, আম্বিয়া আহমদ, ইলিয়াস আহমদ, নোমান, মারুফ, শফি চৌধুরী, সেলিম উদ্দিন, ইয়াহিয়া আহমদ, ফয়জুল বারী, আব্দুল কাদির জিলানী ও ইমদাদুর রহমান ইমদাদ সহ আরও অনেকে।
পর্তুগাল থেকে কামরুল ইসলাম খালেদ, জার্মানি থেকে শরিফ আহমদ, আয়ারল্যান্ড থেকে বিলাল চৌধুরী এবং স্পেন থেকে সুলতান আহমদ বক্তব্য রাখেন।
আড়াই কোটি টাকার ঐতিহাসিক অঙ্গীকার
সভার সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল ফান্ড ঘোষণা। জিডিএ-এর সভাপতি আবুল ফাতেহ আনন্দের সহিত অঙ্গীকারকারীদের নাম এবং অঙ্গীকারকৃত টাকার পরিমাণ পড়ে শোনান। ফ্রান্স প্রবাসীদের পক্ষ থেকে হাসপাতাল নির্মাণের জন্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকার ফান্ডের অঙ্গীকার করা হয়। ঘোষণার পর পুরো হল করতালিতে মুখরিত হয়ে ওঠে।
সেক্রেটারি সুলেমান আহমদ পাটোয়ারী বলেন, “যাঁরা সময় দিয়েছেন, পাশে থেকেছেন এবং ভালোবাসা দিয়ে আপন করে নিয়েছেন—সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। এই হাসপাতাল আমাদের সকলের।”
সভাপতির বক্তব্যে এখলাছুর রহমান এখলাছ বলেন, “গাছবাড়ি ও কানাইঘাটের উন্নয়নে ফ্রান্স প্রবাসীরা সবসময় সচেতনভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সমগ্র কানাইঘাটের উন্নয়নে আমরা কখনোই পিছপা হবো না।”
একজন ট্রাস্টির আহ্বান
আমন্ত্রিত অতিথি লেখক সাংবাদিক দেলওয়ার হোসেন সেলিম বলেন, “জিডিএ-এর সেবামূলক কার্যক্রমে আমি মুগ্ধ। ২০২১ সালে আমি জিডিএ-এর ট্রাস্টি হয়েছি। আমি দেখেছি কীভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে প্রতিটি টাকা ব্যয় হয়। আসুন, আমরা এই হাসপাতালটি নির্মাণ করে গাছবাড়ির মানুষের জন্য কিছু রেখে যাই।”
প্রোগ্রামের ফাঁকে ফাঁকে দেশাত্মবোধক গান পরিবেশন করেন রাজু আহসান ও তাঁর সঙ্গীত টিম। এদিকে সভাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় শত শত স্ট্যাটাস, ছবি ও ভিডিও ভাইরাল হয়, যা ইউরোপে গাছবাড়ি কমিউনিটির ঐক্যের প্রমাণ।
পরিশেষে দেশ, জাতি ও প্রবাসের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত এবং নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

