প্রচ্ছদ

সাবেক এমপি মরহুম মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  |  14:25, June 30, 2026
www.adarshabarta.com

Manual2 Ad Code

মাহফুজুর রহমান:

কানাইঘাটের কৃতী সন্তান, সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট আলেমে দ্বীন ও জননন্দিত রাজনীতিবিদ মরহুম মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে রবিবার, ২৮ জুন ২০২৬ তারিখে লন্ডনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

কানাইঘাট এসোসিয়েশন ইউকে-এর উদ্যোগে কমার্শিয়াল রোডস্থ তানযীল একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আলেম-উলামা, কমিউনিটি নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

কানাইঘাট এসোসিয়েশন ইউকের সভাপতি আনিসুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমদ ইকবাল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে, যা পরিবেশন করেন মাওলানা মনজুর আহমদ। তিলাওয়াত শেষে সংগঠনের প্রেস সেক্রেটারি হাফেজ মাহফুজুর রহমান ইসলামী নাশিদ পরিবেশন করেন।

এরপর মরহুম মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর বর্ণাঢ্য জীবন, কর্ম, রাজনৈতিক প্রজ্ঞা ও দ্বীনি খেদমত নিয়ে স্মৃতিচারণ করেন কানাইঘাট এসোসিয়েশন ইউকের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা আলহাজ্ব মখলিছুর রহমান (সিনিয়র), সিরাজুল ইসলাম, মাওলানা রফিক আহমদ রফিক, ব্যারিস্টার কুতুব উদ্দিন আহমদ শিকদার এমবিই, নজিরুল ইসলাম, মোহাম্মদ ইজ্জত উল্লাহ, আজমল আলী, সাব্বির আহমেদ চৌধুরী, বিশিষ্ট কমিউনিটি নেতা একেএম শামসুজ্জামান বাহার, জনাব ফজলুর রহমান, শামসুদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী শাহীন, মাসুদ চৌধুরী, সহ-সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, সাদেকুল আমিন, আবুল ফাতেহ, আবুল মনসুর  চৌধুরী, শায়েখ আবুল হাসানাত চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ফারুক আহমদ চৌধুরী, জাকির হোসেন মিল্লাত, কালচারাল সেক্রেটারি মাওলানা মনজুর আহমদ এবং নির্বাহী সদস্য সৈয়দ জামাল আহমদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা তাঁদের বক্তব্যে মরহুম মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর বর্ণাঢ্য কর্মজীবন, দ্বীনি খেদমত, রাজনৈতিক দূরদর্শিতা, সততা, প্রজ্ঞা এবং কানাইঘাট-জকিগঞ্জের মানুষের কল্যাণে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তিনি ছিলেন একজন আদর্শবান, নীতিনিষ্ঠ ও জনদরদি নেতা, যিনি আজীবন ইসলাম, দেশ ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর কর্মময় জীবন, নেতৃত্বগুণ ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

Manual3 Ad Code

আলোচনা শেষে মরহুম মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কানাইঘাট এসোসিয়েশন ইউকের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা আলহাজ্ব মখলিছুর রহমান (সিনিয়র)। মোনাজাতে মরহুমের গুনাহ মাফ, জান্নাতুল ফিরদাউসে সর্বোচ্চ মর্যাদা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের জন্য সবরে জামিল কামনা করা হয়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একান্ত রাজনৈতিক সচিব মরহুম জনাব আবুল হারিছ চৌধুরী, সম্প্রতি ইন্তেকাল করা কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল মুমিন চৌধুরী, ঝিংগাবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা ফজলে হক, কানাইঘাট এসোসিয়েশন ইউকের সহ-সভাপতি জনাব জাহাঙ্গীর আলম নাজমুলের মরহুমা মাতা এবং কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের পাঁচ যুবকের রূহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়াও দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

Manual8 Ad Code

অনুষ্ঠান শেষে কানাইঘাট এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে উপস্থিত সকল অতিথি, আলেম-উলামা, কমিউনিটি নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি মরহুম মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাঁর আদর্শ, ত্যাগ ও অবদান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code