প্রচ্ছদ

কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ৫ জন নিহত

  |  22:37, June 21, 2026
www.adarshabarta.com

Manual5 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

মমধ্যপ্রাচ্যের দেশ কাতারে এক ভয়াবহ সসড়ক দুর্ঘটনায়
৫ জন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের সবার বাড়ি সিলেট জেলার কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকায়। ২১ জুন ২০২৬ (রোববার) ভোরে কাতারের একটি মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত এই ৫ জন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা একই কোম্পানিতে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

Manual7 Ad Code

নিহতরা হলেন কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের জিবাল আহমদ, একই ইউনিয়নের মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ, জুবায়ের আহমদ, আগতালুক গ্রামের জসিম উদ্দিন এবং পার্শ্ববর্তী দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ি গ্রামের আব্দুল কাদির।

Manual2 Ad Code

স্থানীয় ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিকী জানান,এই শোক সংবাদ শোনার সাথে সাথেই তিনি নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। রোববার সকালে প্রতিদিনের মতো তারা সবাই বাসা থেকে বের হয়ে একটি গাড়িতে করে কর্মস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছিলেন। কাতারের আল শাহানিয়া শহরের সামাল সড়কে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৫ বাংলাদেশি ও ভারতীয় চালকসহ মোট ৬ জনের মৃত্যু হয়।

Manual4 Ad Code

এদিকে এ মৃত্যুর খবর কানাইঘাটে পৌঁছানোর পর উপজেলাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। নিহতদের পরিবার ও গ্রামগুলোতে চলছে আহাজারি। ধারদেনা আর ঋণের বোঝা মাথায় নিয়ে ভাগ্য বদলাতে যাওয়া তরতাজা তরুণদের এমন অকালমৃত্যুতে বাকরুদ্ধ স্বজনরা। তাদের লাশ দ্রুত সরকারি খরচে দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা।

Manual1 Ad Code
Manual7 Ad Code