প্রচ্ছদ

সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল

  |  21:44, June 13, 2026
www.adarshabarta.com

Manual4 Ad Code

আদর্শবার্তা দেস্ক:

সিলেট-৫ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, খ‍্যাতিমান আলেম অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই।

শুক্রবার (১২ জুন ২০২৬) দিবাগত রাত দেড়টার দিকে তিনি সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানারকম জটিল রোগে ভুগছিলেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দীর্ঘদিন ধরে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গত দু’দিন থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

তিনি স্ত্রী, চার কন্যা ও এক পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন ।

Manual5 Ad Code

মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী জামায়াতে ইসলামীর সিলেট জেলার সাবেক আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য।

Manual4 Ad Code

আজ শনিবার বিকেল ৪টায় কানাইঘাটের তালবাড়িতে নামাজ শেষে তাকে গ্রামের বাড়ির কবরস্থানে সমাহিত করা হয়।

মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী সিলেট নগরে বিভিন্ন শিক্ষা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে জামায়াতে গড়ে তোলার ক্ষেত্রে উদ্যোগী ভূমিকা পালন করেন।

আশির দশকে মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে সিলেটে প্রথম প্রতিষ্ঠিত হয় শাহজালাল জামেয়া ইসলামিয়া মিরাবাজার। তিনি এই জামেয়ার প্রতিষ্ঠাতা অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।

Manual3 Ad Code

এ ধরনের আধুনিক শিক্ষায়তন পরিচালনার জন্য সিলেটে গড়ে তুলেন দি সিলেট ইসলামিক সোসাইটি। সোসাইটির উদ্যোগে পরবর্তী সময়ে একই মডেলে সিলেট শহরে পাঠানটুলায় প্রতিষ্ঠিত হয় আজকের দেশবিখ্যাত প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলা। একই মডেলে সিলেট শহরের ইসলামপুরে প্রতিষ্ঠিত হয়েছে আল আমিন জামেয়া ইসলামিয়া। শহরের পশ্চিম নাজিরেরগাঁও জামেয়া ও পূর্ব দিকে জালালাবাদ কলেজসহ গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তিনি অসামান্য অবদান রেখেছেন।

Manual3 Ad Code

মাওলানা ফরিদ চৌধুরী নিজ গ্রামে দাদার নামে গড়ে তুলেছেন চমৎকার পরিবেশ সমৃদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদরাসা।

কোরআনের খেদমতে সিলেটে প্রতিষ্ঠিত আনজুমানে খেদমতে কোরআন নামক সামাজিক সংস্থা গঠনেরও তিনি অন্যতম দিকপাল হিসেবে কাজ করেন। দীর্ঘদিন তিনি এই সংস্থার সভাপতি ছিলেন। ১৯৭৮ সাল থেকে পরবর্তী তিন দশক সিলেটের আলিয়া মাদরাসা ময়দানে আনজুমানে খেদমতে কোরআনের আয়োজনে প্রতিবছর অনুষ্ঠিত তাফসির মাহফিলে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী তাফসির করতেন।

সিলেটের আধুনিক ব্যবসা বাণিজ্য প্রসারেও তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। নগরের জিন্দাবাজারে নব্বই দশকে প্রতিষ্ঠিত আধুনিক ও দৃষ্টিনন্দন বাণিজ্যিক কমপ্লেক্স আলহামরা শপিং সিটি প্রতিষ্ঠায় তিনি অনন্য ভূমিকা পালন করেন। তিনি এই ব্যবসা প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ২০০১ সালে সিলেট-৫ জকিগঞ্জ কানাইঘাট আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৪৭ সালের ডিসেম্বর মাসে সিলেট জেলার কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের তালবাড়ি গ্রামে তার জন্ম। তিনি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামিল ও সিলেট এমসি কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। (দৈনিক জালালাবাদ)

Manual1 Ad Code
Manual4 Ad Code