প্রচ্ছদ

জনাব মনোয়ার আলীকে সম্মাননা দিলো কানাইঘাট এসোসিয়েশন ইউকে

  |  23:51, June 08, 2026
www.adarshabarta.com

Manual5 Ad Code

আহমদ ইকবাল চৌধুরী:

বিশিষ্ট ব্যক্তিত্ব, সিটি ব্যাংক লিমিটেড, বাংলাদেশের সাবেক পরিচালক এবং গালফ এয়ার বাংলাদেশের সাবেক জেনারেল সেলস এজেন্ট (GSA), সাবেক বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী, কানাইঘাটের কৃতি সন্তান জনাব মনোয়ার আলীকে কানাইঘাট এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

গতকাল ৭ জুন ২০২৬ তারিখে পূর্ব লন্ডনের জনপ্রিয় ভেন্যু তারাতারি রেস্টুরেন্টে ইউকে বসবাসরত বিপুল সংখ্যক কানাইঘাটির উপস্থিতিতে এই মতবিনিময় সভা কানাইঘাটবাসীর মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কানাইঘাট এসোসিয়েশন ইউকের সম্মানিত সভাপতি জনাব আনিসুল হক এবং সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব আহমদ ইকবাল চৌধুরী।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সংগঠনের সহকারী সাধারণ সম্পাদক জাকির হোসাইন মিল্লাত। সকলের পরিচিতি পর্ব শেষে এক হৃদয়স্পর্শী ইসলামি নাশিদ পরিবেশন করেন সংগঠনের সহকারী সাধারণ সম্পাদক জনাব ফারুক আহমদ চৌধুরী।

Manual3 Ad Code

মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা জনাব মনোয়ার আলীর সুদীর্ঘ কর্মজীবন, নেতৃত্বগুণ এবং সমাজকল্যাণে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বিশেষভাবে উল্লেখ করেন যে, জনাব মনোয়ার আলী কেবল একজন সফল ব্যাংকার ও কর্পোরেট ব্যক্তিত্বই নন, বরং একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক, মানবহিতৈষী ও জনদরদী ব্যক্তিত্ব হিসেবেও সর্বমহলে সুপরিচিত। তিনি দীর্ঘদিন ধরে কানাইঘাট তথা সমাজের বৃহৎ কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষা, সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অবদান সর্বমহলে প্রশংসিত। কানাইঘাটের উন্নয়ন ও জনকল্যাণে তাঁর অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা ও দায়বদ্ধতা উপস্থিত সকলের ভূয়সী প্রশংসা অর্জন করে। বক্তারা তাঁর সুদীর্ঘ অভিজ্ঞতা, প্রজ্ঞা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তাঁর দিকনির্দেশনা ও পরামর্শ কমিউনিটির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সভায় জনাব মনোয়ার আলী তাঁর কর্মজীবনের অভিজ্ঞতা, সমাজসেবা, কমিউনিটি উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের করণীয় বিষয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন। উপস্থিত সদস্যবৃন্দও তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন এবং জনাব মনোয়ার আলীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। পরে কানাইঘাট এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে জনাব মনোয়ার আলীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাইঘাট এসোসিয়েশনের ইউকের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা যথাক্রমে সর্বজনাব সিরাজুল ইসলাম, মাওলানা রফিক আহমদ, ব‍্যারিষ্টার কুতুব উদ্দীন আহমদ শিকদার এমবিই, মোহাম্মদ ইজ্জত উল্লাহ, একাউনটেন্ট ফারুক আহমদ, নাজিরুল ইসলাম, সহ সভাপতি যথাক্রমে খসরুজ্জামান খসরু, সাদিকুল আমিন, আবুল ফাতেহ, মুজিবুর রহমান, মখলিছুর রাহমান, জাহাঙ্গীর আলম নজমুল, মাওলানা দেলোয়ার হোসেইন, কোষাধ্যক্ষ ইমাদ উদ্দিন রানা, সাংগঠনিক সম্পাদক হাসান রাজা, সহ-সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মাহবুবুর রহমান শামীম, প্রেস ও প্রচার সম্পাদক হাফিজ মাহফুজুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মাওলানা মঞ্জুর আহমেদ এবং ক্রীড়া সম্পাদক তাহের উদ্দিন। ইসি মেম্বার জনাব শামসুজ্জামান বাহার, কয়ছর আহমেদ চৌধুরী, কামাল উদ্দিন, নোমান আহমেদ, সালিক আহমেদ, শামীম আহমেদ, ইউসুফ আহমেদ, কমিউনিটি ব্যক্তিত্ব ফারুক বুলবুল জামান, সাইফুল আলম, রোকনুজ্জামান রোকন সহ সংগঠনের বিপুল সংখ্যক সদস্য, শুভানুধ্যায়ী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Manual6 Ad Code

অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ, আন্তরিক ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এই মতবিনিময় সভা কানাইঘাট কমিউনিটির ঐক্য, সম্প্রীতি ও ভবিষ্যৎ উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংগঠনের সভাপতি জনাব আনিসুল হক উপস্থিত সকলকে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সবশেষে সভাপতির সমাপনী বক্তব্যের পর কানাইঘাট এসোসিয়েশন ইউকের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মাওলানা রফিক আহমদ রফিক-এর পরিচালনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code