প্রচ্ছদ

প্রবাসী উদ্যোক্তা মাসুম আহমেদ এর পিতার মৃত্যুতে কানাইঘাট এসোসিয়েশন ইউকের শোক

  |  18:35, May 16, 2026
www.adarshabarta.com

Manual3 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

Manual1 Ad Code

যুক্তরাজ‍্যে কানাইঘাট কমিউনিটির প্রিয় মুখ, বর্তমানে বাংলাদেশে বসবাসরত তরুণ ও সফল এনআরবি বিশিষ্ট ব্যবসায়ী, সকলের প্রিয় মাসুম আহমেদ এর পিতা আলহাজ্ব সাঈদুর রহমান সাহেব শুক্রবার, ১৫ মে ২০২৬ তারিখে, বাংলাদেশের সিলেটের কুমারপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুম সাইদুর রহমানের বাড়ি কানাইঘাট থানার ৬নং সদর ইউনিয়নের সুতারগ্রামে। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি তাঁর কর্মজীনের দীর্ঘ সময় চট্রগ্রামে বিভিন্ন বহুজাতি কোম্পানিতে কর্মরত ছিলেন। ব‍্যক্তি জীবনে তিনি ছিলেন অত্যন্ত সজ্জন, পরহেজগার ও ন‍্যায়পরায়ন। তাঁর মৃত্যুতে কানাইঘাটবাসী একজন অবিভাবক কে হারালো এবং কানাইঘাট কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

Manual1 Ad Code

‎জনাব সাইদুর রহমানের মৃত‍্যুতে ইউকের কানাইঘাট এসোসিয়েশন ইউকের সভাপতি জনাব আনিসুল হক, সেক্রেটারী আহমেদ ইকবাল চৌধুরী ও ট্রেজারার ইমাদ উদ্দীন রানা কানাইঘাট এসোসিয়েশনের পক্ষ থেকে মাসুম আহমদ ও তিনির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক, শ্রদ্ধা ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

মহান আল্লাহ (সুবহানাহু ওয়া তা’আলা) যেন জনাব মাসুম আহমদ ও তার ভাই বোনদের যেন বাবা হারানোর এ বেদনা সহিবার তৌফিক দান করেন ও পরিবারকে সবরে জামিল দান করেন। মরহুম সাইদুর রহমান কে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন, পরিবারের সবাইকে যেন এ শোক বহন করার ক্ষমতা দান করেন। আমিন ॥

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code