প্রচ্ছদ

রফিকুল নাজিম-এর কবিতা ”তোমায় যদি পাই গো”

  |  16:08, October 06, 2025
www.adarshabarta.com

Manual7 Ad Code

তোমায় যদি পাই গো
✍️রফিকুল নাজিম

Manual2 Ad Code

চাঁদের হাঁটে যাইনি আমি কিনতে চাঁদের আলো
আমার ঘরেই চাঁদ যে হাসে দেখতে লাগে ভালো।

Manual8 Ad Code

পাখির ডাকে যাইনি বনে শুনতে পাখির গান
ঘরেই আমার ময়না পাখি গানে দেয় যে টান।

চুপ ইশারায় সাগর ডাকে ঢেউয়ের তালে তালে
ঘরের মানুষ বন্দী করলো অবাক মায়ার জালে!

Manual1 Ad Code

দূরের পাহাড় ডাকে আমায়- মেঘের বাড়ি যেতে
কেমনে যে যাই চৌকাঠ ডিঙাই বুক সে রাখে পেতে।

সব নগন্য- চাঁদ জোছনা সকল মায়া ছাই গো
বুকের পাশে তোমার মত মানুষ যদি পাই গো।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code