প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরী-এর কবিতা “শরত এলো”

  |  16:51, October 09, 2024
www.adarshabarta.com

Manual4 Ad Code

শরত এলো
✍️ সুফিয়ান আহমদ চৌধুরী

Manual3 Ad Code

শরত এলো শিউলি ফুলে
ছড়ায় মিষ্টি ঘ্রাণ,
সবুজ শোভা রুপের মেলা
জুড়িয়ে যায় প্রাণ।

Manual1 Ad Code

শরত এলো পাখির ডাকে
উজালা দেশ রাঙা,
আলোর হাসি ইলিক ঝিলিক
মনটা কত চাঙা।

শরত এলো কিষাণ চাষে
আলুক ভালুক গাঁয়,
শিউলি ফুল খোঁপায় গুঁজে
নতুন বধূ রাঙায়।

Manual6 Ad Code

শরত এলো মধুর দিনে
সবার মুখে হাসি,
রোদের হাসি মিঠেল কত
বাজায় খোকা বাঁশি।

শরত এলো আকাশ নীলে
রঙিন ঘুড়ির মেলা,
এমনি করে শরত এলো
যায় তো সুখে বেলা।

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code