প্রচ্ছদ

কানাইঘাট এসোসিয়েশন ইউকে’র এসজিএম অনুষ্ঠিত ও পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন

  |  12:57, October 01, 2024
www.adarshabarta.com

Manual5 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

যুক্তরাজ্যে বসবাসরত কানাইঘাটবাসীদের প্রাচীনতম এবং বৃহত্তম সামাজিক সংগঠন, ঐতিহ্যবাহী ” কানাইঘাট এসোসিয়েশন ইউকে” এর এসজিএম গত ২৯ সেপ্টেম্বর রবিবার পূর্বলন্ডনের কেয়ার হাউস হলে অনুষ্টিত হয়। সংগঠনের সভাপতি আনিসুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমেদ ইকবাল চৌধুরীর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন মাওলানা সায়েম নুরুর রহমান চৌধুরী। বিপুল সংখ্যক কানাইঘাটবাসীর উপস্থিতিতে সভাপতির স্বাগতিক বক্তব্যের পর ২০২৪-২০২৬ সেশনের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

Manual7 Ad Code

স্বাগত বক্তব্যে সংগঠনের সভাপতি আনিসুল হক উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং এবং সংগঠন পরিচালনার ক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন “আপনারা আমাকে সভাপতি নির্বাচিত করে সম্মানিত করেছেন, আমি যেন আপনাদের সবার সহযোগিতা নিয়ে এই সংগঠনকে আরোও এগিয়ে নিয়ে যেতে পারি। মতপার্থক্য ভুলে সবাইকে একত্রিত হয়ে কাজ করার জন্য তিনি অনুরোধ করেন।”

সভায় সংগঠনের সাধারণ সম্পাদক আহমেদ ইকবাল চৌধুরী উপদেষ্টা পরিষদ সদস্যদের নাম ও পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি সদস্যদের নাম ঘোষনা করেন। সম্মানিত উপদেষ্টারা হলেনঃ হাফিজ মাওলানা আবু সাঈদ, আলহাজ্ব মখলিছুর রহমান, মহাম্মদ সিরাজুল ইসলাম, মাওলানা রফিক আহমদ, ব্যারিস্টার কুতুব উদ্দিন আহমেদ সিকদার (এমবিই), মোহাম্মদ ইজ্জ্বত উল্লাহ, আবুল কাহের চৌধুরী, নাজিরুল ইসলাম, হাফিজ আবুল হোসেইন খান, সাব্বির আহমেদ চৌধুরী, বশিরুল ইসলাম, আজমল আলী, শামীম আহমেদ চৌধুরী ও ফারুক আহমেদ।

Manual4 Ad Code

পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির সদস্যগনঃ আনিসুল হক – সভাপতি, সহ-সভাপতিরা হলেন – প্রফেসর আব্দুল মালিক, খসরুজ্জামান, সাদেকুল আমিন, সিরাজ উদ্দিন, আবুল ফাতেহ, শুয়াইবুর রহমান, মখলিসুর রহমান, মুজিবুর রহমান, জাহাঙ্গীর আলম নাজমুল, মাওলানা দেলোয়ার হোসেইন, মাওলানা এখলাছুর রহমান, মাওলানা আবুল হাসানাত চৌধুরী, আবুল মনসুর চৌধুরী ও জাকারিয়া সিদ্দিকী।

আহমেদ ইকবাল চৌধুরী – সাধারণ সম্পাদক, সহ-সাধারন সম্পাদকেরা হলেন – একেএম জালাল উদ্দিন বাবলু, হারুন রশিদ, ফারুক আহমেদ চৌধুরী, সুলায়মান আহমেদ পাটোয়ারী, মাশুক রব্বানী ও জাকির হোসেন মিল্লাত।

Manual1 Ad Code

কোষাধ্যক্ষ ইমাদ উদ্দিন রানা, সালেহ আকরাম – সহ-কোষাধ্যক্ষ, হাসান রাজা – সাংগঠনিক সম্পাদক, সুলতান আহমেদ – সহ-সাংগঠনিক সম্পাদক, সুলায়মান রশিদ চৌধুরী রতন – সমাজকল্যাণ সম্পাদক, সাদেক আহমেদ – সহ-সমাজকল্যাণ সম্পাদক, মাওলানা সায়েম নুরুর রহমান চৌধুরী – জনসংযোগ বিষয়ক সম্পাদক, ব্যারিস্টার সুহেল আহমদ – ছাত্র ও আইন বিষয়ক সম্পাদক, মাওলানা মঞ্জুর আহমেদ – সাংস্কৃতিক সম্পাদক, মাহবুবুর রহমান শামীম – শিক্ষা ও সাহিত্য সম্পাদক, হাফিজ মাহফুজুর রহমান – প্রেস ও প্রচার সম্পাদক, হাফিজ মাহবুবুর রহমান খান – ধর্ম সম্পাদক, আজমল হোসেন – যুব সম্পাদক গুলজার হোসেন চৌধুরী – আপ্যায়ন সম্পাদক ও তাহির উদ্দিন – ক্রীড়া সম্পাদক।

ইসি মেম্বার যথাক্রমে একেএম শামসুজ্জামান বাহার, মাওলানা সৈয়দ জামাল আহমেদ, কামাল উদ্দিন, নোমান আহমেদ, সালিক আহমেদ, শামীম আহমেদ, ইউসুফ আহমেদ, শিহাব উদ্দিন, নাজমুল হোসেন ও আবু সালেহ ইয়াহিয়া।

সভায় বক্তারা গত দুই বছরের কাজের প্রসংশা করেন এবং আগামীতে সংগঠনকে নতুন উদ্যমে আরোও এগিয়ে নেওয়ার আহবান জানান। বিশেষ করে ইংল্যান্ডে বেড়ে ওটা নতুন প্রজন্মকে এই সংগঠনের সাথে সম্পৃক্ত করার উদ্যোগের কথা বলেন। কানাইঘাটের সবাইকে এক প্লাটফর্মে এসে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। উপস্থিত উপদেষ্টারা সকলে এই আদি সংগঠনের জন্য ক্ষতিকর হয় এমন কোন কার্যক্রম না করার জন্য সবাইকে অনুরোধ করেন।

Manual5 Ad Code

পরে এসজিএম অনুষ্ঠানে উপস্থিত সকলকে সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়, দোয়া পরিচালনা করেন সদ্য সাবেক সভাপতি জনাব আজমল আলী।

Manual1 Ad Code
Manual7 Ad Code