প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরী-এর ছড়া “কুটুম আসে”

  |  14:30, June 16, 2024
www.adarshabarta.com

Manual3 Ad Code

কুটুম আসে
✍️সুফিয়ান আহমদ চৌধুরী

Manual7 Ad Code

ঈদের দিনে কুটুম আসে
হাসে রাঙা মুখে,
চিবিয়ে পান রসের কথা
বলে কত সুখে।

Manual1 Ad Code

নতুন জামা আতর গায়ে
কত খুশি রাঙা,
ঈদের দিনে কুটুম রয়
আহা বেশ চাঙা!

Manual4 Ad Code

কুটুম হাতে বিয়ের লিষ্টি
ঠোঁটে রাঙা পান,
কথায় গল্পে আসর মাতে
গায় সুখে গান।

এমনি করে ঈদের দিনে
আলো হাসে ঘরে,
কুটুম ঠিক রাঙায় মন
কত মজা করে।

কুটুম আসে মধুর হাসে
যায় ঈদ দিন,
মনের দুঃখ হয় তো দূর
বাজে সুরে বীণ।

নিউইয়র্ক,
জুন ১৬, ২০২৪

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code