প্রচ্ছদ

সৌদি আরবসহ যেসব দেশে আজ পালিত হচ্ছে ঈদুল আজহা

  |  07:02, June 16, 2024
www.adarshabarta.com

Manual6 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :
সৌদি আরবসহ মধ্যপ্রাচের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপন শুরু হয়েছে। আজ রবিবার (১৬ জুন) শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। আর তারপরই বিশ্বজুড়ে মুসলিমরা পশু কুরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা পালন করা শুরু করে। সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজ এ খবর জানিয়েছে।
শুধু সৌদি আরব নয় মধ্যপ্রাচ্য, এশিয়ার বিভিন্ন দেশ এবং ইউরোপ-আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন দেশেও আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।
মক্কার কাবা শরিফ, মদিনার মসজিদে নববিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
সাধারণ মানুষের সঙ্গে ঈদ উদযাপন করবেন এসব দেশের শীর্ষ মুসলিম নেতারা।

Manual1 Ad Code
Manual4 Ad Code