প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরী-এর ছড়া “রবির গানে”

  |  20:08, May 08, 2021
www.adarshabarta.com

Manual6 Ad Code

রবির গানে

Manual1 Ad Code

সুফিয়ান আহমদ চৌধুরী

Manual5 Ad Code

রবির গানে খোকন সোনা
মিষ্টি ভোরে জাগে
সোনার আলোয় রঙটা মেখে
অশুভ সব ভাগে।

সোনার দেশের সোনার ছেলে
কী যে খ্যাতি পায়
বিশ্ব কবির সুনাম নিয়ে
বুক জুড়িয়ে যায়।

খোকন সোনা আনন্দ মনে
পাঠেতে সুখ পায়
কবিতা আর ছড়ায় গানে
মনটা ভরে যায়।

Manual3 Ad Code

বিশ্ব কবির রঙিন ছবি
ইলিক ঝিলিক হাসে
এমন দিনে সবার ঘরে
স্বপ্ন মধুর ভাসে।

Manual2 Ad Code

বিশ্ব কবির কথাটা বুকে
লালন করে রাখে
খোকন সোনা রঙ তুলিতে
কবির ছবি আঁকে।

Manual1 Ad Code
Manual5 Ad Code