প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরী-এর কবিতা “সরব কবি”

  |  15:51, April 21, 2021
www.adarshabarta.com

Manual3 Ad Code

সরব কবি
(প্রিয় কবি শঙ্খ ঘোষকে নিবেদিত )

সুফিয়ান আহমদ চৌধুরী

Manual3 Ad Code

কবি গেলেন চলে গেলেন
আহা শোক বয়
কবির কন্ঠে কবিতা পাঠ
কী যে জয় জয়।

কবি নেই তো মন নেই তো
নেই ভালো বুঝি
কবিতা পাঠে আজ তাই তো
প্রিয় কবি খুজি।

Manual3 Ad Code

অমর কবি লেখায় কবি
মনটা জুড়ে তিনি
কবিতা কন্ঠে কবিতা কানে
সরব কবি যিনি।

Manual2 Ad Code

বাংলা কবিতা পায় যে কদর
কবির স্পর্শে কী যে
চলে গেলেন সরব কবি
চোখটা জলে ভিজে।

Manual6 Ad Code

নিউইয়র্ক, আমেরিকা
২১ এপ্রিল ২০২১

Manual1 Ad Code
Manual5 Ad Code