প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরী-এর কবিতা “বন্ধু আমার স্বজন আমার”

  |  09:25, April 08, 2021
www.adarshabarta.com

Manual5 Ad Code

বন্ধু আমার স্বজন আমার

Manual5 Ad Code

সুফিয়ান আহমদ চৌধুরী

চাঁদের হাটে লেখার হাটে
সরব কী যে কবি
পড়ছে মনে অনেক কথা
ভাসছে চোখে ছবি।

কাছের প্রিয় অনেক প্রিয়
অনেক ভালো তুমি
লেখায় ছিলো অন্তরে ছিলো
তোমার জন্মভূমি।

Manual6 Ad Code

লেখায় তুমি সরব ছিলে
জানতো সেটা সবে
কীর্তি গাঁথায় থাকবে তুমি
অন্তর জুড়ে রবে।

Manual4 Ad Code

বন্ধু আমার স্বজন আমার
সাহিত্য পাড়ার আলো
শোক সংবাদে ভিজছে চোখ
নেই তো মন ভালো।

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code