প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরীর কবিতা ‘শোক দিবসে’

  |  ১৪:৪৫, আগস্ট ১৩, ২০২০
www.adarshabarta.com

Manual3 Ad Code

শোক দিবসে

Manual8 Ad Code

সুফিয়ান আহমদ চৌধুরী

শোক দিবস আবার এলো
মিছিল পথে নামে,
শোকের গান শোকের ব্যাজ
জীবন শোকে থামে।

Manual2 Ad Code

শোকের কান্না মনটা ভারী
মনেতে শোক ভয়,
শোকের দিনে শোকের ছবি
দু’চোখে শোকে রয়।

Manual1 Ad Code

শোক দিবসে পড়ছে মনে
নেতার কথা খুব,
সাতই মার্চের ভাষণ কানে
মনটা দেয় ডুব।

Manual4 Ad Code

শোক দিবসে নেতার কীর্তি
দেশটা জুড়ে শুনি,
মহান নেতাকে কেমনে ভুলি
ছিলেন নেতা গুণী।

Manual1 Ad Code
Manual4 Ad Code