কাজী শাহেদ বিন জাফর-এর কবিতা ‘কেমনে পোষি ঈদের খুশি’
প্রকাশিত হয়েছে | 15:53, July 31, 2020
www.adarshabarta.com
কেমনে পোষি ঈদের খুশি
কাজী শাহেদ বিন জাফর
ঈদের আমেজ জমেনি আজ
করোনাময় ঈদে,
নেই কোলাহল গাঁও শহরে
উদর ভরা ক্ষিধে।
ঈদের বানে বহেনি জোয়ার
স্তব্ধ কোলাহল,
বদ্ধ ঘরেই খোকাখুকির
হারায় মনোবল।
দেশের যে হাল বেহাল দেখে
বায়না টাও ভুলে,
করোনা যে কতোই করুন
বিরুপ করে তুলে।

