প্রচ্ছদ

আইসিবির নতুন চেয়ারম্যান ড. মোঃ কিসমাতুল আহসান

  |  18:15, October 28, 2020
www.adarshabarta.com

মোঃ নাসির, বিশেষ প্রতিনিধি :

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রফেসর ও সাবেক চেয়ারম্যান ড. মোঃ কিসমাতুল আহসান।

আজ ২৭ অক্টোবর (মঙ্গলবার) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখা থেকে উপসচিব মোঃ জেহাদ উদ্দিন স্বাক্ষরিত এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।

আইসিবির বর্তমান চেয়ারম্যন ড. মজিব উদ্দিন আহমেদের মেয়াদ আগামি ৯ নভেম্বর, ২০২০ এ শেষ হবে। তার মেয়াদ শেষে যোগদানের তারিখ হতে পরবর্তী তিন বছরের জন্য ড. মোঃ কিসমাতুল আহসান আইসিবির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত থাকবেন।