প্রচ্ছদ

জেদ্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, অংশ নেবেন ওআইসির বৈঠকে

  |  14:35, August 27, 2026
www.adarshabarta.com

Manual4 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

Manual4 Ad Code

জেদ্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, অংশ নেবেন ওআইসির বৈঠকে
সৌদি আরবের জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জেদ্দায় ওআইসির সদর দপ্ত‌রে তি‌নি একটি জরুরি বৈঠকে অংশ নে‌বেন।

Manual2 Ad Code

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন, ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। বৃহস্পতিবার তিনি জেদ্দায় ওআইসির সদর দপ্তরে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নেবেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হুমায়ুন কবিরের প্রথম বিদেশ সফর। আগামী শুক্রবার (২৮ আগস্ট) দেশে ফেরার কথা রয়েছে তার।

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code