প্রচ্ছদ

অস্ত্র নিয়ে ট্রুডোর বাড়ির দিকে যাওয়ার সময় সেনা সদস্য গ্রেফতার

  |  20:16, July 03, 2020
www.adarshabarta.com

Manual8 Ad Code

মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে :

Manual4 Ad Code

কানাডার অটোয়ায় অবস্থিত প্রধানমন্ত্রী ও গভর্নর জেনারেলের বাসভবনের কাছাকাছি এলাকায় অবৈধভাবে প্রবেশ করার অপরাধে এক সশস্ত্র সেনা সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ব্রিটিশ গণমাধ্যম দ্যা গার্ডিয়ান এই তথ্য জানায়।

Manual5 Ad Code

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরবেলায় সন্দেহভাজন ওই সেনা সদস্য একটি গাড়ি নিয়ে ফটক ভেঙে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও গভর্নর জেনারেলের সরকারি বাসভবনের দিকে যেতে থাকেন। একপর্যায়ে গাড়ি নষ্ট হয়ে গেলে তিনি পায়ে হেঁটে এগিয়ে যেতে থাকেন। পরে তাকে ধরে ফেলে টহল পুলিশের একটি দল। তবে, ওই সময় প্রধানমন্ত্রী ও গভর্নর জেনারেল তাদের সরকারি বাসভবনে ছিলেন না।

এ ঘটনার তদন্ত চলছে বলে জানায় পুলিশ। বলেন, গ্রেফতার হওয়া ওই সেনা সদস্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code