প্রচ্ছদ

প্রপাগান্ডার বিরূদ্ধে সতর্ক থাকার নির্দেশ সেনাপ্রধানের

  |  22:25, June 25, 2020
www.adarshabarta.com

Manual7 Ad Code

মোঃ নাসির, বিশেষ প্রতিনিধি :

সেনাবাহিনীর সদস্যদের প্রপাগান্ডার বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে যখনই দেশে কোনো ভাল কাজ হয় তখনি স্বার্থান্বেষী মহল সেই কৃতিত্বকে মলিন করার অপচেষ্টা করে আসছে। সাম্প্রতিককালে সেনাবাহিনী করোনা যুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশনায় যখন ভাল কাজ করছে তখন ওই কুচক্রী মহল সেনাবাহিনীকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চারাচ্ছে। সুশৃংখল সেনাবাহিনীকে অতীতের ন্যায় এধরনের অপচেষ্টা বা প্রপাগান্ডার বিরূদ্ধে সতর্ক থাকতে উপদেশ দিয়ে তিনি বলেন, সেনাবাহিনী সবসময় সরকার, দেশের সংবিধান ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে দায়িত্ব পালনে অঙ্গীকারাবদ্ধ ।

Manual1 Ad Code

জেনারেল আজিজ বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর সকল পদবীর সদস্যদের উদ্দেশ্যে চলমান করোনা পরিস্থিতি মোকাবেলা ও ঘূর্ণিঝড় আম্ফানসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্যে এ আহবান জানান। স্বাস্থ্য সংক্রান্ত চলমান নির্দেশনা অনুসরণ করে এই দরবারের আয়োজন করা হয়। ভিটিসির মাধ্যমে সকল সেনানিবাসে একযোগে সেনাবাহিনী প্রধান বক্তব্য প্রদান করেন। শুরুতেই তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এছাড়াও তিনি ভাষা আন্দোলন এবং মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবেলায় যুদ্ধ ঘোষণা করেছেন। আমরা সৈনিক এবং এই যুদ্ধে সর্বোতভাবে নিয়োজিত থেকে সরকারের নির্দেশনা অনুযায়ী দেশ ও জনগণের কল্যানে আত্ম নিবেদন করছি।’

দেশের এই ক্রান্তিকালে সেনাবাহিনীকে জনগণের সেবায় আত্ম নিয়োগের সুযোগ প্রদানের জন্য সেনাবাহিনীর সকল সদস্যের পক্ষ থেকে তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি করোনা মোকাবেলায় নিয়োজিত সেনাবাহিনীর চিকিৎসক, স্বাস্থ্যকর্মী তথা সকল পদবীর সদস্যদের কঠোর পরিশ্রম ও মানবিক দৃষ্টিভঙ্গির ভূয়সী প্রসংশা করেন। একই সাথে ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্থ এলাকায় জনগণের সাহায্যে নিরলস প্রচেষ্টার জন্য সকলকে ধন্যবাদ জানান।

সেনা প্রধান জাতি গঠনমূলক কর্মকাণ্ড যেমন : এন-৮ এক্সেস কন্ট্রোলড এক্সপ্রেসওয়ে নির্মাণসহ অন্যান্য গুনুত্বপূর্ণ কাজে সেনাবাহিনীকে সুযোগ দেয়ার জন্যও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। সকল সেনাসদস্যকে নিষ্ঠার সাথে জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ বাস্তবায়নের নির্দেশ দেন তিনি।

Manual8 Ad Code

জেনারেল আজিজ আহমেদ সেনাবাহিনীর সদস্যদের মনোবল অটুট রাখার লক্ষ্যে গৃহিত সময়োপযোগী কল্যাণমূলক পদক্ষেপসমূহ সবাইকে অবহিত এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসমূহ উপস্থাপন করেন। তিনি সেনাসদস্যদের আবাসন সমস্যা সমাধান, জীবন বীমা সুবিধা চালু করা, দুঃস্থ মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের কর্মসংস্থানসহ অন্যান্য কল্যানমূলক কর্মকান্ডের বিস্তারিত তুলে ধরেন।

Manual6 Ad Code

তিনি ‘শৃঙ্খলা সেনাবাহিনীর প্রাণ এবং আনুগত্য সেনাবাহিনীর চালিকা শক্তি’-এই চেতনাকে ধারণ করে সকলকে চেইন অব কমান্ড অনুসরণ করা এবং কোনো ধরনের গুজবে প্ররোচিত না হওয়ার নির্দেশ দেন।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code