প্রচ্ছদ

পুলিশকে নির্মোহভাবে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির

  |  20:29, June 14, 2020
www.adarshabarta.com

Manual8 Ad Code

মোঃ নাসির ,বিশেষ প্রতিনিধি :

নির্মোহভাবে দায়িত্ব পালনের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

Manual4 Ad Code

আজ রোববার পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষ শাপলায় সদ্য পদোন্নতিপ্রাপ্ত ২১ জন অতিরিক্ত পুলিশ সুপারের উদ্দেশে কথা বলতে গিয়ে আইজিপি এই আহ্বান জানান। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) সোহেল রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।
আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, ‘বর্তমান এ দুর্যোগকালে আমরা করোনার বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছি। করোনার বিরুদ্ধে সম্মুখযোদ্ধা হিসেবে লড়াই করছে বাংলাদেশ পুলিশ। আপনারা নির্মোহভাবে মানুষের কল্যাণে কাজ করে যাবেন আগামীতেও।’

আইজিপি বলেন, ‘করোনাকালে বাংলাদেশ পুলিশ নিজ দায়িত্বের চৌহদ্দির বাইরে গিয়ে মানবিক পুলিশ হিসেবে মানুষের পাশে রয়েছে, সেবা দিয়ে যাচ্ছে। করোনায় মৃত ব্যক্তিকে যখন আপনজনরা ছেড়ে যাচ্ছে, তখন পুলিশ তাদের দাফন করছে, সৎকার করছে। করোনাকালে জনগণকে সেবা দেওয়ার জন্য সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন এবং ভূয়সী প্রশংসা পেয়েছে পুলিশ। মানুষ পুলিশকে সম্মান করছে, ভালবাসছে। যারা নানা কারণে পুলিশের সমালোচনা করতেন, তারাও আজ পুলিশের পক্ষে কথা বলছেন। পুলিশের জন্য কলম ধরছেন। এ পাওয়া আমাদের জন্য বিশাল অর্জন। পুলিশের প্রতি মানুষের এ বিশ্বাস, আস্থা ও সম্মান আমাদেরকে করোনা পরবর্তী সময়েও ধরে রাখতে হবে।’

Manual7 Ad Code

বেনজীর আহমেদ আরো বলেন, ‘আমাদের স্বাধীনতার প্রথম প্রহরে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে শুধু থ্রি নট থ্রি রাইফেল দিয়ে পাকহানাদার বাহিনীর আধুনিক অস্ত্রের মোকাবিলা করেছে পুলিশ। এ গর্বিত ইতিহাসকে ধারণ করতে হবে। এ ঐতিহ্যের উত্তরাধিকার হিসেবে বাংলাদেশ পুলিশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে।’

Manual5 Ad Code

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) ড. মো. মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজিপি (অর্থ) মো. শাহাব উদ্দীন কোরেশী, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) এস এম রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। সবার বক্তব্য শেষে আইজিপি অন্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code