প্রচ্ছদ

দক্ষিণ সুরমা দূর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  |  14:54, August 27, 2026
www.adarshabarta.com

Manual6 Ad Code

সালেহ আহমদ (স’লিপক):

Manual4 Ad Code

সিলেটের দক্ষিণ সুরমায় দূর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি মঙ্গলবার (২৫ আগষ্ট) উপজেলার সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সিলেট দূর্নীতি দমন কমিশন (দুদক) এর সহযোগিতায় অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় দূর্নীতির কারণ ও প্রতিরোধ নিয়ে যুক্তিতর্কে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

দূর্নীতি বাংলাদেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন প্রধান অন্তরায় বিষয় নিয়ে পক্ষে-বিপক্ষে যুক্তি উপস্থাপন করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় উপজেলার মোট ১৩টি দল অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় সিরাজ উদ্দিন আহমেদ একাডেমি চ্যাম্পিয়ন এবং জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া পক্ষে সিরাজ উদ্দিন আহমেদ একাডেমির শিক্ষার্থী সেরা বক্তা হিসেবে নির্বাচিত হোন।

Manual2 Ad Code

দক্ষিণ সুরমা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি এম আহমদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় সিলেট এর উপ-পরিচালক সুবেল আহমেদ।

উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্যদের সভাপতি মোহাম্মদ তাজরুল ইসলাম, দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় সিলেট এর উপ-সহকারী পরিচালক নিঝুম রায় প্রান্ত।

অনুষ্ঠানে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ রইছ আলী, সদস্য মোঃ আব্দুল হাই, মোঃ উছমান আলী, মোঃ লায়েক আহমদ। এসময় মিডিয়াকর্মীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লা আল মামুন। বিচারকের দায়িত্ব পালন করেন সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: জাহাঙ্গীর হোসেন, মাহিয়া রহমান শিমু এবং বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: জিহাদ হোসেন।

Manual3 Ad Code

বক্তারা বলেন, দূর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতিই করে না, এটি সমাজের নৈতিকভিত্তি দুর্বল করে এবং রাষ্ট্রের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। দূর্নীতি প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চা বাড়াতে হবে। বিতর্কের মাধ্যমে তরুণ প্রজন্মকে দূর্নীতির কারণ ও প্রতিকার সম্পর্কে সচেতন করার পাশাপাশি তাদের যুক্তিনির্ভর চিন্তাভাবনার বিকাশ ঘটানো সম্ভব।

Manual1 Ad Code

পরে অতিথিরা চ্যাম্পিয়ন, রানার্সআপ ও শ্রেষ্ঠ বক্তাসহ অংশগ্রহণকারী দলের হাতে পুরস্কার তুলে দেন।

Manual1 Ad Code
Manual5 Ad Code