প্রচ্ছদ

দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান কাদেরের

  |  11:22, March 10, 2022
www.adarshabarta.com

Manual8 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

Manual2 Ad Code

আসন্ন রমজানে জনগণকে জিম্মি করে অতিলাভ ও লোভে পড়ে ব্যবসা না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে ব্যবসায়ীদের প্রতি এ আহ্বান জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, ‘পাশাপাশি অবৈধভাবে পণ্য মজুদদারি, সংরক্ষণ এবং যে কোনো সিন্ডিকেট গঠন থেকেও বিরত থাকতে হবে।’

ওবায়দুল কাদের বলেন, বাজারে যে কোনো ধরনের জনস্বার্থবিরোধী সিন্ডিকেটের অস্তিত্ব শেখ হাসিনা মেনে নেয়নি, নেবে না এবং প্রশ্রয়ও দেবে না।

Manual1 Ad Code

যেসব ব্যবসায়ী রমজান মাসকে টার্গেট করে জনস্বার্থবিরোধী এবং বাজার অস্থিতিশীল করার কাজ করেন, তাদের সতর্ক হওয়ার পাশাপাশি সংযম হওয়ার জন্য আহ্বান জানান তিনি।

Manual8 Ad Code

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার সরকার জনগণের অসুবিধা সৃষ্টি করে এমন বিষয়ে কখনও নীরব থাকেনি, থাকবেও না। জনগণের জীবনমানের সুরক্ষায় গ্রহণ করেন প্রয়োজনীয় ব্যবস্থা। এরই মাঝে বাজারে স্থিতিশীলতা আনতে টিসিবির মাধ্যমে খোলাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি জোরদার করা হয়েছে, এ ব্যবস্থা জনস্বার্থে আরও সম্প্রসারণ করা হবে।’

পবিত্র রমজান মাসকে সামনে রেখে সেতুমন্ত্রী বলেন, ‘রমজানে কোনো পণ্যের সরবরাহে ঘাটতি নেই এবং ঘাটতি হবে না। পর্যাপ্ত পণ্য মজুদ থাকা সত্ত্বেও কিছু কিছু অসাধু ব্যবসায়ী রমজান এবং বিশেষ বিশেষ সময়ে কৃত্রিম সংকট তৈরি করে। এসব অসাধুচক্রের বিরুদ্ধে সরকার সোচ্চার।’

তিনি বলেন, ‘রমজান মাসে কোনো অসাধুচক্রের কারসাজি সফল হতে দেওয়া হবে না। দেওয়া হবে না কৃত্রিম সংকট তৈরি করে মূল্যবৃদ্ধির অপচেষ্টাকে। এ লক্ষ্যে ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয় নানামুখী উদ্যোগ নিয়েছে, বাজারব্যবস্থায় মনিটরিং জোরদার করা হচ্ছে এবং প্রধানমন্ত্রী নিজেই বাজার পরিস্থিতি মনিটর করছেন।’

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code