প্রচ্ছদ

কমলকুঁড়ি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  |  19:08, May 31, 2021
www.adarshabarta.com

Manual8 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

মৌলভীবাজারের কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১১তম বর্ষ পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার দুপুর ২টায় কমলগঞ্জ হীড বাংলাদেশ এর কনফারেন্স রুমে কমলকুঁড়ি পরিবারের উপদেষ্টা ও দৈনিক জালালাবাদের কমলগঞ্জ প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র ও সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার সম্পাদক মো. জুয়েল আহমেদ। গেস্ট অব অনার ছিলেন কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান। বিশেষ অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক আব্দুল হান্নান চিনু, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ সম্পাদক এডভোকেট মো. সানোয়ার হোসেন, বাংলাদেশ মণিপুরী আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সমরজিত সিংহ, হীড বাংলাদেশের লিয়াজো অফিসার নুরে আলম সিদ্দিকী।

Manual2 Ad Code

কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্মল এস পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ। আলোচনায় অংশ নেন শ্রীমঙ্গল দ্বারিকা পাল মহিলা কলেজের সহকারী অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, প্রভাষক সেলিম আহমদ চৌধুরী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমীন মিল্টন, দৈনিক মানবজমিন প্রতিনিধি সাজিদুর রহমান সাজু, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহীন আহমেদ, কমলগঞ্জ পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটির সভাপতি মোনায়েম খান প্রমুখ।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code