প্রচ্ছদ

সাবেক ইউপি সদস্য জনাব ওয়াসির আলীর ইন্তেকালে কানাইঘাট এসোসিয়েশন ইউকের শোক প্রকাশ

  |  18:22, August 02, 2026
www.adarshabarta.com

Manual5 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

Manual4 Ad Code

রবিবার, ২৬ জুলাই কানাইঘাট এসোসিয়েশন ইউকে-এর কার্যকরী কমিটির সদস্য শামিম আহমেদের পিতা এবং কানাইঘাট উপজেলার ৯নং ঝিঙাবাড়ী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জনাব ওয়াসির আলী বাংলাদেশে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

Manual2 Ad Code

কানাইঘাট এসোসিয়েশন ইউকের সভাপতি আনিসুল হক, সাধারণ সম্পাদক আহমেদ ইকবাল চৌধুরী এবং কোষাধ্যক্ষ ইমাদ উদ্দীন মরহুমের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোক সংবাদ পাওয়ার পর এসোসিয়েশনের নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে মরহুমের ছেলে শামিম আহমেদের বাসায় যান। সেখানে উপস্থিত নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন – তিনি যেন মরহুমের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।

Manual3 Ad Code

একই সঙ্গে কানাইঘাট এসোসিয়েশন ইউকে মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে এবং মহান আল্লাহ তাআলার নিকট তাঁদের জন্য সবরে জামিল কামনা করছে।

Manual1 Ad Code
Manual8 Ad Code