প্রচ্ছদ

পূর্বলন্ডনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  |  07:28, July 23, 2026
www.adarshabarta.com

Manual2 Ad Code

সালেহ আহমদ (স’লিপক):

বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যদিয়ে বৃটেনের বাংলা ভাষাভাষী কমিউনিটির অন্যতম জনপ্রিয় গণমাধ্যম সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও-অনুষ্ঠানের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

Manual8 Ad Code

সোমবার (২০ জুলাই) পূর্ব লন্ডনের বার্কিং লাইব্রেরিতে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীতে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, রাজনীতিক, ব্যবসায়ী, সমাজসেবী ও সংস্কৃতিকর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও, টিভি ও পিস হোমের চেয়ারপারসন মোহাম্মদ আব্দুল মুহিত চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার কাউন্সিলর সুলুক আহমদ।

Manual5 Ad Code

সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও, টিভি ও পিস হোমের প্রতিষ্ঠাতা মিসবাহ জামাল এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চ্যানেল এস ও হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেট ইউকে কমিটির চেয়ারম্যান আহমদ উস সামাদ চৌধুরী জেপি, ড. আলাউদ্দিন আহমদ, মাহবুবা আহমদ, রেডব্রিজ কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর জোসনা ইসলাম, সাবেক কাউন্সিলর শাম ইসলাম, এশিয়ান কারি অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা ইয়াওয়ার খান, ব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর পারভেজ আহমদ, এলবি২৪ টিভি-এর প্রতিষ্ঠাতা শাহ ইউসুফ, সাংবাদিক রহমত আলী, অনুপম নিউজ সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী, এলবি২৪ টিভি হেড অব প্রোডাকশন মাহমুদুল হক হৃদয়, রফিকুল হায়দার, নাসিম আহমদ, গোলাম রব্বানী চৌধুরী, আব্দুল মুকিত, এনায়েত খান, হারুন মিয়া সিআইপি, মোহাম্মদ অহিদ উদ্দিন, আফসার হোসেন আনাম, শামসুল ইসলাম সেলিম, মানিক মিয়া, মনসুর আহমদ খান, মোহাম্মদ মুজিবুর রহমান, তোফায়েল আহমেদ, সালমা আহমেদ, তৈমুছ আলী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আকরামুল হোসেন, ইভেন্ট সেক্রেটারি ও চ্যানেল এসের সিনিয়র নিউজ এডিটর রুপি আমিন, শাহিন আমিন, নির্বাহী সদস্য এনামুল চৌধুরী, সহকারী কোষাধ্যক্ষ এখলাছুর রহমান পাক্কু, চলচ্চিত্র অভিনেত্রী রোকসানা হাসি সোনিয়া, গোলাম রব্বানী রুহি আহাদ, জয়নাল চৌধুরী, গোলাম রসুল মুহি আহাদ, রুমা আহাদ, রিমা আহাদ, সরকুম মোহাম্মদ খালেদ আহমেদ, ফাহিম মাসুদ, শাহিন আহমেদ উজ্জ্বল, সোহেল চৌধুরী, সুহেল হক, মোহাম্মদ নজমুল হুদা, শাহ খালিদ চৌধুরী, সৈয়দ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ ওয়ারিছ আলী, মোহাম্মদ জিয়াউল ইসলাম, সুজন ইসলাম, এখলাছুর রহমান খান, নাহিদা মিসবাহ, হাফিজ নাহমাদ মিসবাহ, সাইফুর খান, ফয়সাল আহমেদ, লাভলী বেগম, সুমা খান, আসিফ আহমেদ, মিজানুর রহমান, নানজিবা নিশাত নাসিমা, মুজিবুর রহমান মুজিব এবং বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদের সাবেক উপদেষ্টা মুখলেছুর রহমান চৌধুরী।

Manual5 Ad Code

রেডিও, টিভি ও পিস হোমের পৃষ্ঠপোষক খতিব মাওলানা শেখ তাজুল ইসলাম এর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটি সফল করতে বিশেষ সহযোগিতা করেন শাহেদ আহমদ (গ্র্যান্ড রাসই রেস্টুরেন্ট), হারুন মিয়া, সিআইপি ও শামসুল ইসলাম সেলিম (উইন্ডসর হোটেল অ্যান্ড রিসোর্ট), ব্যারিস্টার লুতফুর রহমান (ওয়ার্ক পারমিট ক্লাউড), আব্দুস সামাদ (ভ্যান্টেজ ম্যানেজমেন্ট গ্রুপ), রফিক হায়দার (বাংলা টাউন গ্রুপ), তোফাজ্জল আলম ও বাবুল চৌধুরী (সোনারগাঁও রেস্টুরেন্ট) এবং মালেক আহমেদ (সিলভার সার্ভিস ক্যাটারিং)। এছাড়া এলবি২৪ টিভি-এর প্রতিষ্ঠাতা শাহ ইউসুফ, হেড অব প্রোডাকশন মাহমুদুল হক হৃদয় এবং ক্যামেরাপার্সন তানভীর আহমেদ অপু অনুষ্ঠান বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখেন।

কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে বিভিন্নজনকে সম্মাননা, সার্টিফিকেট ও মেডেল প্রদান করা হয়। এছাড়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেট ইউকে কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হাফিজ মজির উদ্দিন, সাবেক সভাপতি এম.এ. আহাদ, মাহমাদুর রশীদ এবং ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড-এর প্রতিষ্ঠাতা এনাম আলী, এমবিই-কে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানের শেষ পর্বে নৈশভোজের মাধ্যমে ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

Manual1 Ad Code

উল্লেখ্য, সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও বর্তমানে এলবি২৪ টিভি-এর সঙ্গে মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে। পাশাপাশি পিস হোম-এর মাধ্যমে বাংলাদেশে অসহায় মানুষের চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ, শীতবস্ত্র বিতরণ, পবিত্র রমজান ও দুই ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ, হুইলচেয়ার প্রদান, টিউবওয়েল স্থাপন এবং দরিদ্র মানুষের জন্য ঘর নির্মাণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Manual1 Ad Code
Manual2 Ad Code