প্রচ্ছদ

লন্ডনে বাংলাদেশ বইমেলায় শমশেরনগর হাসপাতাল ইউকে কমিটির দুই উপদেষ্টাকে সম্মাননা প্রদান

  |  21:27, July 04, 2026
www.adarshabarta.com

Manual7 Ad Code

সালেহ আহমদ (স’লিপক):

Manual8 Ad Code

সম্মিলিত সাহিত্য ও সাংষ্কৃতিক পরিষদ যুক্তরাজ্য আয়োজিত চতুর্দশ বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংষ্কৃতিক উৎসব ২০২৬ এ শমশেরনগর হাসপাতাল কমিটির সদস্য এবং ইউকে কমিটির উপদেষ্টা গবেষক ফারুক আহমেদ ও পরিবেশবাদী সংগঠন অমরাবতির চেয়ারম্যান শেবুল চৌধুরীকে সম্মাননা প্রদান করা হয়েছে।

গত ২৭ ও ২৮ জুন দুইদিনব্যাপী লন্ডনে অনুষ্ঠিত চতুর্দশ বাংলাদেশ বইমেলা মঞ্চে সাহিত্যকর্ম ও গবেষণায় অবদান রাখায় গবেষক ফারুক আহমেদকে সম্মিলিত সাহিত্য ও সাংষ্কৃতিক পরিষদ গুণীজন পদক এবং মেলা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় শেবুল চৌধুরীকে বেস্ট পারফর্মার এওয়ার্ডে ভূষিত করা হয়।

Manual7 Ad Code

কবি, সাহিত্যিক আর হল ভর্তি সাহিত্য ও সংস্কৃতিমোদীদের উপস্থিতিতে সম্মিলিত সাহিত্য ও সাংষ্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের সভাপতি কবি মোহাম্মদ ইকবাল ও সাধারণ সম্পাদক উদয় শংকর দুর্জয় এই পদক তাঁদের হাতে তোলে দেন।

Manual4 Ad Code

শমশেরনগর হাসপাতালের সাথে সম্পৃক্ত এই দুইজনের সম্মাননা প্রাপ্তিতে শমশেরনগর হাসপাতাল নির্বাহী কমিটির সভাপতি শিল্পী সেলিম চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহ-সভাপতি মুজিবুর রহমান রঞ্জু, প্রধান পলিসি ম্যাইকার সাইফুর রহমান কামরান, আন্তর্জাতিক সমন্বয়ক ময়নুল ইসলাম খান, নির্বাহী কমিটির সভাপতি মন্ডলীর সদস্য একেএম জিল্লুল হক, হাসপাতাল ইউকে কমিটির সভাপতি গবেষক ও কবি ড. সৈয়দ মাসুম, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সোহেল আহমদ, সাধারণ সম্পাদক একাউন্টেন্ট শওকত চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হেলাল উদ্দিন, মিডিয়া ও প্রচার বিষয়ক সম্পাদক (বাংলাদেশ/অভ্যন্তরীন) কবি সালেহ আহমদ (স’লিপক) প্রমুখ তাঁদেরকে অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও অভিনন্দন জানিয়েছেন লিটলম্যাগ স্বচিন্তা’র সহযোগী সম্পাদক নোমান আল মনসুর ও কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক শেখ শামীম শাহেদ।

Manual1 Ad Code
Manual6 Ad Code