প্রচ্ছদ

বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  |  11:47, May 24, 2026
www.adarshabarta.com

Manual6 Ad Code

সালেহ আহমদ (স’লিপক):

আসছে ২৭ ও ২৮ জুন লন্ডনে অনুষ্ঠিতব্য চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবকে সফল ও সার্থক করার জন্য বৃটেনের দ্বিতীয় বৃহত্তম নগর বার্মিংহামের বাঙালি কমিউনিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

রবিবার (১৭ মে) লন্ডনের বিঅন টিভি ইউকের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারস্থ কার্যালয়ে বইমেলা ও সাংস্কৃতিক উৎসব আয়োজক সংস্থা সম্মিলিত সাহিত্য ও সাংষ্কৃতিক পরিষদ যুক্তরাজ্য আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লেখক ও পরিবেশবাদী সংগঠন অমরাবতিসহ একাধিক সংগঠনের দিকপাল শেবুল চৌধুরী।

Manual2 Ad Code

সমাজ, শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক লিটলম্যাগ
স্বচিন্তা সম্পাদক কবি ও গবেষক ড. সৈয়দ মাসুমের সঞ্চালনায় মতবিনিময় সভায় সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের পক্ষ থেকে সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি গবেষক ফারুক আহমেদ, বর্তমান সভাপতি কবি মোহাম্মদ ইকবাল, সাধারণ সম্পাদক উদয় শংকর দুর্জয়, অর্থ সম্পাদক হেনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের রোড শোর অংশ হিসাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বার্মিংহাম বাঙালি কমিউনিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট কাউন্সিল (জিএসসি) এর সাবেক জেনারেল সেক্রেটারি আলহাজ খসরু খান, বার্মিংহাম সাহিত্য পরিষদের আহবায়ক কবি অধ্যাপক সৈয়দ ইকবাল, বার্মিংহাম সিটির কাউন্সিলর ও বিঅন টিভি বার্মিংহামের সিইও আব্দুল মুয়ীন চৌধুরী সুমন, বাংলা কাগজের এক্সিকিউটিভ এডিটর রিয়াদ আহাদ, স্বচিন্তার সহযোগী সম্পাদক মিডিয়া ব্যক্তিত্ব প্রাবন্ধিক নোমান আল মনসুর, সঙ্গীতশিল্পী ফিরোজ রব্বানী, নারীনেত্রী ও দৈনিক প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করনের বার্মিংহাম প্রতিনিধি রাশিয়া খাতুন, সাংবাদিক মিজান রাজা চৌধুরী, এডভোকেট বদরুল চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট এনাম আহমেদ, গুলশান আরা চৌধুরী।

Manual1 Ad Code

সভার শুরুতেই ব্রিটেনের সাহিত্য ও সাংষ্কৃতিক কর্মী ও সংগঠন সমূহের আমব্রেলা সংগঠন সম্মিলিত সাহিত্য ও সাংষ্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের সভাপতি মোহাম্মদ ইকবাল তাঁর বক্তব্যে আসন্ন চতুর্দশ বাংলাদেশ বইমেলার কার্যক্রমের নানাবিধ দিক তুলে ধরে অন্যান্য বছরের মেলা থেকে এই বছরের মেলায় কি কি নতুনত্ব রয়েছে, মেলার বাজেট, আমন্ত্রিত অতিথি ইত্যাদি বিষয়াদি সম্পর্কে সবাইকে অবহিত করেন।

উপস্থিত আলোচকবৃন্দ লন্ডনে অনুষ্ঠিতব্য চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে সম্মিলিত সাহিত্য ও সাংষ্কৃতিক পরিষদের এই মেলার ভেন্যু মাঝে মধ্যে বার্মিংহাম ও ম্যানচেস্টারে স্থানান্তর করা যায় কিনা এই বিষয়টি ভেবে দেখার জন্য সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দকে অনুরোধ করেন।

মতবিনিময় সভার সভাপতি শেবুল চৌধুরী উপস্থিত সবাইকে মেলায় অংশগ্রহণ ও আর্থিক সহযোগিতা প্রদানে এগিয়ে আসার অনুরোধ জানান। পরে সম্মিলিত সাহিত্য ও সাংষ্কৃতিক পরিষদের সভাপতি কবি মোহাম্মদ ইকবালের সম্পূরক বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code