প্রচ্ছদ

রোগ প্রতিরোধ করে লেবু পুদিনার শরবত

  |  14:18, April 29, 2020
www.adarshabarta.com

Manual5 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

Manual7 Ad Code

আবহাওয়া পরিবর্তনের এই সময়টা খুব অস্থিরতার। বেশ গরম পড়েছে এখন। এ সময়টা জ্বর-ঠাণ্ডা, সর্দি-কাশি ও পেটের সমস্যা সবচেয়ে বেশি দেখা দেয়। গরমে লেবুর শরবত শরীরের জন্য বেশ উপকারী। লেবুর শরবত ক্লান্তি দূর করার পাশাপাশি বিভিন্ন রোগও প্রতিরোধ করে।

গবেষণায় দেখা গেছে, লেবুর শরবত লিভারে উপস্থিত ক্ষতিকর টক্সিন উপাদান বের করে। ফলে লিভারের যে কোনও ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা যায় কমে। লেবুতে রয়েছে ভিটামিন সি, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস ও ম্যাগনেসিয়াম, যা দেহের ভেতরে পুষ্টির ঘাটতি দূর করে।

Manual1 Ad Code

ক্ষত সারাতে, রোগ প্রতিরোধ ক্ষমতা, হজমে সাহায্য করে, ত্বক পরিষ্কারক, ওজন কমাতে, লিভার পরিষ্কার, মূত্রনালির সংক্রমণ দূর করে, ক্যান্সার প্রতিরোধ, রক্তচাপকে স্বাভাবিক রাখে, মুখের দুর্গন্ধ দূর করে, শ্বাসকষ্টসহ বিভিন্ন ঔষধিগুণে সমৃদ্ধ লেবুর শরবত।

জেনে নিন কীভাবে তৈরি করবেন লেবুর শরবত

যা যা লাগবে

পুদিনাপাতা এক কাপ, লেবু দুই টেবিল চামচ, বিট লবণ আধা চা চামচ, ভাজা জিরা গুঁড়া আধা চা চামচ, চিনি তিন টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

Manual6 Ad Code

একটি ব্লেন্ডারে সব উপকরণ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এবার পরিবেশন গ্লাসে তিনটি বরফ দিয়ে দিন। এখন একটি ছাঁকনি দিয়ে গ্লাসের অর্ধেক পরিমাণ পুদিনা-লেবুর জুস দিয়ে দিন। বাকি অর্ধেক পানি দিয়ে হালকা নেড়ে দিয়ে পরিবেশন করুন।

অনলাইন সংগৃহীত

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code