প্রচ্ছদ

কুয়েতের আমির সাবাহ আল-আহমদ আল-জাবের আল সাবাহ আর নেই

  |  07:36, September 30, 2020
www.adarshabarta.com

Manual7 Ad Code

মোঃ নাসির, বিশেষ প্রতিনিধি :

কুয়েতের আমির সাবাহ আল-আহমদ আল-জাবের আল সাবাহ আর নেই। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯১ বছর। খবর আল জাজিরার।

২০০৬ সাল থেকে আরব উপসাগরের তেলসমৃদ্ধ দেশ কুয়েতের আমিরের দায়িত্বে ছিলেন শেখ সাবাহ। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। ২০০২ সালে অ্যাপেন্ডিক্স অপসারণ করা হয় কুয়েতি আমিরের। এর দুই বছর পর হৃৎপিণ্ডে একটি পেসমেকার প্রতিস্থাপন করা হয়। ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মূত্রনালিতে অস্ত্রোপচার করা হয় শেখ সাবাহর।

Manual2 Ad Code

২০১৯ সালেও একবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। অসুস্থতার কারণে তখন যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করেন আল-সাবাহ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেখা করার সূচি পর্যন্ত বাদ দেন তিনি।

Manual2 Ad Code

চলতি বছরের জুলাইয়ে শারীরিক জটিলতার কারণে চিকিৎসা নিতে ফের যুক্তরাষ্ট্র পাড়ি জমান শেখ সাবাহ। তার অবর্তমানে রাষ্ট্রীয় দায়িত্বের ভার পান তার বৈমাত্রেয় ভাই যুবরাজ শেখ নাওফ আল-আহমদ আল-সাবাহ।

Manual4 Ad Code

১৯২৯ সালে জন্ম নেওয়া শেখ সাবাহকে আধুনিক কুয়েতের স্থপতি হিসেবে ভাবা হয়। ১৯৬৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রায় ৪০ বছর পর্যন্ত দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। এরপর কুয়েতের প্রধানমন্ত্রী হন সর্বজনশ্রদ্ধেয় এ নেতা। ২০০৬ সালে শেখ জাবের আল সাবাহর মৃত্যুর পর আরব উপসাগরীয় তেলসমৃদ্ধ দেশটির আমিরের দায়িত্ব পান শেখ সাবাহ।

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code